পুষ্টিগীতি (গাভীপালনে ঘাস) ———————ডাঃগায়েন

পুষ্টিগীতি (গাভীপালনে ঘাস)
———————ডাঃগায়েন (

গরু হৃষ্টপুষ্টে ঘাস না দিলেও ,দুধের গাভীর ঘাস চাই,
ঘাস ছাড়া পাললে গাভী জনন অঙ্গে রোগ বালাই,
খামার গড়া ,ঘাস ছাড়া ,বৃথা চেষ্টা কেবল ভাই।।

গাভীপালন করতে গেলে আগে চাই ঘাস,
প্রজননের খনিজ,ভিটামিনের ঘাসেঘাসে বাস,
ঘাসে এ ,ই/ সেলেনিয়াম দেখি,
(বছরবছর)বাচ্চা পেতে কষ্ট নাই।।

জনন অঙ্গ গড়তে প্রোটিন,ঘাসে বেশি বেশি,
নেপিয়ার, পারা,জার্মান, হোক না সে ঘাস দেশি,
বেশি দানাদারে /মোটা করে,
ডিম্বাশয় নিষ্ক্রিয় পাই।।

ভিটামিন এ-র অভাবে জননাঙ্গ পরিপক্ক নয়,
অভ্যুলেশন,ইনভোলিউশন,বাধা ডাক আসায়,
ডি ভিটামিন/থাকলে ক্ষীণ,
আসে না ওই ডাকটাই।।

ক্যালসিয়াম ঘাসে বেশি ,দানাদারে কম,
ফসফরাস দানাদারে রয়েছে উত্তম,
(বাছুরের)হাড়গঠনে /সবক্ষণে
লাগে ওই দুইটাই।।

(ওভারীতে) সিস্ট গঠন,ফুল না পড়া, ই,সেলেনিয়াম দায়ী,
(ভিটামিন)ডি,এ কম দায়ী নয় ,আমি বলতে পারি,
কচি ঘাসে ই/এলজিতে ডি,
শাক পালনে ই/এলজিতে ডি,
গমে ই /ছোলায় দেখি,
ক্রুসিফেরাসে সেলেনিয়াম পাই,( সরিষা,ফুলকপি, বাঁধাকপি,মূলা ইত্যাদি)
গম, ভুট্টা, ছোলাও খাওয়াই।।

লেখক ও ভেটেরিনারি চিকিৎসক

ডা. মোঃ সোহরাব হুসাইন, DVM, BVC Reg. 3419

ডা. মোঃ সোহরাব হুসাইন

DVM, PSTU (2009)
BVC Registration No. 3419
Veterinary Practitioner | Poultry Consultant | Author & Trainer

প্রায় ১৭ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন ভেটেরিনারি চিকিৎসক। প্যারাগন গ্রুপ ও কোয়ালিটি ফিড লিমিটেডে কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সাল থেকে প্রাইভেট প্র্যাকটিস ও খামারিদের সেবায় নিয়োজিত।

নিজস্ব পোল্ট্রি ও গবাদিপশুর খামার পরিচালনা এবং মাঠপর্যায়ের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা রয়েছে।

প্রায় ১,৫০০ জন চিকিৎসক ও খামারিকে প্রশিক্ষণ
২২টি PDF বই ও ৫টি প্রিন্ট বই প্রকাশ
প্রায় ২,৫০০টি বই বিক্রি
বইয়ের ক্রেতাদের প্রায় ৯৫% ভেটেরিনারি চিকিৎসক

লেখকের লক্ষ্য: বৈজ্ঞানিক জ্ঞানকে সহজ, বাস্তবসম্মত এবং চিকিৎসক ও খামারিদের জন্য ব্যবহারযোগ্য করে উপস্থাপন।

Poultry Doctors BD সম্পর্কে জানুন
Scroll to Top