পাবনা ক্যাটল ব্রিডঃ
——————————————————
এ ধরনের গরু দেখতে পাওয়া যায় সিরাজগঞ্জ ও পাবনা জেলায়।
পদ্মা ও যমুনার সংযোগস্থলের সামান্য ওপরের অঞ্চল, বিশেষ করে দুগ্ধ উৎপাদনের জন্য প্রসিদ্ধ এলাকায়ই পাবনা ক্যাটল পাওয়া যায়।
তবে এ জাতটিকে একেবারে দেশী বলা যায় না। কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) তথ্যমতে, দেশে গরুর এ জাতটির উন্নয়নের পেছনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা রয়েছে।আঠারো শতকের শেষ ভাগে শাহজাদপুর পরগনায় জমিদারি পরিদর্শন করতে এসে গবাদিপশু উন্নয়ন কার্যক্রমে হাত দেন তিনি।
এ কার্যক্রমের ফসল হিসেবেই গড়ে উঠেছে পাবনা ক্যাটল নামে গরুর এ সংকর জাতটি। মূলত হরিয়ানা ও শাহিওয়াল প্রজাতির ষাঁড়ের সঙ্গে বাছাই করা কিছু জাতের গাইয়ের প্রজনন ঘটানোর মাধ্যমে জাতটির উন্নয়ন করা হয়।
এ জাতের গরু মূলত দুগ্ধ উৎপাদনের জন্য বেশ উপযোগী। এছাড়া পাবনা ক্যাটল জাতের ষাঁড় থেকে বেশ ভালো পরিমাণে মাংস পাওয়া যায়।
এ জাতের ষাঁড়ের ওজন হয় সাধারণত ৩৫০-৪০০ কেজি। গাইয়ের ওজন ২৫০-২৮০ কেজি। এ জাতের গরুর গায়ের রঙ সাধারণত লাল, ধূসর বা মিশ্রবর্ণের হয়ে থাকে।
বিশেষ করে ষাঁড়ের গায়ের রঙে নানা বর্ণের ছটাসহ ধূসরের আধিপত্য দেখা যায়
Poultry Doctors BD PoultryDoctorsBD can provide specialist Poultry Farming Guide & Chicken Care Tips