টি আর পি ”
(ট্যাপিওকা রেসিডিউ পিলেট) হলো কার্বোহাইড্রেট জাতীয় গরুর ফিড সাপ্লিমেন্ট । কাসাভা নামক এক ধরনের (আলু জাতীয়) গাছের মূল থেকে এটি পাওয়া যায় ।
উন্নত, সল্পোন্নত প্রায় সকল দেশেই গবাদি পশুর সহযোগী খাদ্য হিসেবে এটির ব্যাপক প্রোচলন বা জনপ্রিয়তা রয়েছে ।
আফ্রিকা, উ.আমেরিকা, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ এশিয়ার অনেক দেশে টিআরপির ব্যাপক আবাদ হয়।
আমাদের দেশে নেত্রকোনা, মধুুপুর ও অন্যান্য পাহাড়ি অঞ্চলে এটি পাওয়া যায়।
নিম্নমানের ভূসি, খড় ইত্যাদির কারনে গরুর একদিকে যেমন সাস্থ্যহানি হচ্ছে অন্যদিকে গাভীর মাঝেমধ্যে প্রজনন অক্ষমতাও লক্ষ্য করা যায় ।
টি আর পি জাতীয় খাবারে গরুকে অভ্যস্থ করা গেলে গরুর পেট ফাঁপা, বদহজম, পাতলা পায়খানা ইত্যাদি যেমন কম হয় তেমনি সাস্থ্য ও দুধের উৎপাদন ঠিক থাকে এবং গাভীর অনিয়মিত প্রজনন রোধ করা যায়।
একটি বড় গরুকে দৈনিক ২-৩ কেজি টিআরপি কিছুক্ষণ পানিতে ভজিয়ে খাওয়াতে হয়।
(ইদানিং কিশোরগঞ্জ এর বেশ কিছু এলাকায় গরুকে ব্রয়লার/লেয়ার মুরগীর ফিড খাওয়াতে দেখছি….এটি কিন্তু গরুর জন্য মারাত্মক সাস্থ্য ঝুকি ডেকে নিয়ে আসতে পারে… এখুনি সচেতনতা দরকার)
টি আর পি যেভাবে তৈরী হয়
Poultry Doctors BD PoultryDoctorsBD can provide specialist Poultry Farming Guide & Chicken Care Tips