পুলোরাম রোগ (Pullorum Disease) : কারণ, লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রতিরোধ
পুলোরাম রোগ (Pullorum Disease) হলো Salmonella enterica subsp. enterica serovar Gallinarum biovar Pullorum দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক (Highly contagious) এবং সিস্টেমিক ব্যাকটেরিয়াল রোগ। এটি প্রধানত বাচ্চা মুরগিতে (Chicks) তীব্র আকারে দেখা যায় এবং উল্লেখযোগ্য হারে মৃত্যুর কারণ হতে পারে।
একসময় সাদা পায়খানা হওয়ার কারণে এ রোগকে Bacillary White Diarrhoea (BWD) বলা হতো।
রোগের ইতিহাস
- ১৮৯৯ সালে Rettger প্রথম রোগজীবাণুটি শনাক্ত করেন।
- এটি Salmonella Group D-এর অন্তর্ভুক্ত।
- এটি Facultative anaerobic ব্যাকটেরিয়া।
- Dextrose ও Mannitol Fermentation করতে পারে।
- সাধারণ জীবাণুনাশকে সহজেই ধ্বংস হয়।
- pH ৪-৯ এর মধ্যে বেঁচে থাকতে পারে, তবে pH ৭-এ সর্বোত্তম বৃদ্ধি পায়।
রোগের গুরুত্ব
- পৃথিবীর প্রায় সব দেশেই এ রোগ রয়েছে।
- বিশেষ করে হ্যাচারি ও ব্রিডার খামারে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- Vertically এবং Horizontally—উভয়ভাবেই সংক্রমণ ছড়ায়।
রোগের কারণ
কারণ:
Salmonella Pullorum
ইনকিউবেশন পিরিয়ড
সাধারণত
৪-৫ দিন
তবে বাচ্চায় প্রথম সপ্তাহ থেকেই মৃত্যুহার দেখা যেতে পারে।
মৃত্যুহার (Mortality)
পরিস্থিতির উপর নির্ভর করে
- ০-৫০%
- অনেক ক্ষেত্রে
- ৮০-১০০% পর্যন্তও হতে পারে
মৃত্যুহার বাড়ানোর কারণ
- ঠান্ডা
- গাদাগাদি
- খারাপ ভেন্টিলেশন
- অপরিচ্ছন্ন পরিবেশ
- অন্যান্য রোগের সংক্রমণ
- নিম্নমানের ব্যবস্থাপনা
কীভাবে ছড়ায়?
১. Vertical Transmission
- আক্রান্ত ওভারি
- আক্রান্ত ডিম
- Transovarian transmission
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্রমণের পথ।
২. Horizontal Transmission
- আক্রান্ত বাচ্চা
- আক্রান্ত মুরগির মল
- খাদ্য
- পানি
- ধুলো
- পালক
- যন্ত্রপাতি
- জুতা
- ট্রাক
- ভ্যান
- রিকশা
- ডিম পরিবহন
- খাদ্য পরিবহন
- Vaccinator
- Debeaker
- Visitor
অন্যান্য উৎস
- Fish meal
- Meat & Bone Meal
- Soybean meal
- Sesame meal
- Groundnut meal
- Sunflower meal
বাহক (Carrier)
- ইঁদুর
- মাছি
- মাছির লার্ভা
- কবুতর
- বন্য পাখি
কোন পাখিতে বেশি হয়?
বেশি আক্রান্ত হয়
- মুরগি
- টার্কি
এছাড়া হতে পারে
- হাঁস
- কোয়েল
- কবুতর
কোন জাত বেশি সংবেদনশীল?
- Heavy breed
- Brown layer
- Female bird
প্যাথোজেনেসিস
ব্যাকটেরিয়াটি রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত করে
- Liver
- Spleen
- Heart
- Lung
- Cecum
- Intestine
- Kidney
- Ovary
- Joint
- Eye
ফলে এটি একটি Systemic Septicemic Disease হিসেবে বিবেচিত হয়।
ক্লিনিক্যাল লক্ষণ
বাচ্চায়
- দুর্বলতা
- তন্দ্রাচ্ছন্ন
- খাবার কম খাওয়া
- সাদা চকের মতো ডায়রিয়া
- ভেন্টে সাদা পেস্ট জমা
- পালক এলোমেলো
- Hover-এর নিচে জড়ো হওয়া
- কিচিরমিচির করা
- শ্বাসকষ্ট
- বৃদ্ধি কমে যাওয়া
- অন্ধ হয়ে যাওয়া
- জয়েন্ট ফুলে যাওয়া
- খোঁড়া হয়ে যাওয়া
বড় মুরগিতে
অনেক সময় কোনো লক্ষণ থাকে না।
থাকতে পারে
- ডিম কমে যাওয়া
- Hatchability কমে যাওয়া
- Fertility কমে যাওয়া
- পাতলা পায়খানা
- ঝুঁটি ফ্যাকাশে
- মাঝে মাঝে মৃত্যু
পোস্টমর্টেম
বাচ্চা
- লিভার বড়
- Congested liver
- কুসুম শোষিত না হওয়া
- Cecum বড়
- Cecal core
- Spleen বড়
- Intestine মোটা
- Heart
- Liver
- Lung
- Gizzard
- Cecum-এ সাদা নডিউল
- Ureter-এ Urate
বড় মুরগি
- Ovary বিকৃত
- Ovary-তে hemorrhage
- Caseous follicle
- Salpingitis
- Egg peritonitis
- Pericarditis
- Ovary cyst
- Testis আক্রান্ত হতে পারে
রোগ নির্ণয়
প্রাথমিকভাবে
- History
- Clinical signs
- Postmortem
নিশ্চিতভাবে
- Serum Plate Agglutination Test (SPA)
- Bacterial culture
- ELISA
- PCR
Differential Diagnosis
এ রোগকে পৃথক করতে হবে
- Fowl Typhoid
- Colibacillosis
- Mycoplasma synoviae
- Septicemia
- Pneumonia
চিকিৎসা
গুরুত্বপূর্ণ: চিকিৎসায় লক্ষণ কমানো যায়, কিন্তু Carrier bird সম্পূর্ণ নির্মূল করা যায় না।
ব্যবহৃত অ্যান্টিবায়োটিক (অ্যান্টিবায়োগ্রাম অনুযায়ী নির্বাচন উত্তম)
- Quinolone group
- Gentamicin
- Neomycin
- Chlortetracycline (CTC)
অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে অবশ্যই কালচার ও সেনসিটিভিটি টেস্টের ভিত্তিতে চিকিৎসা করা উচিত।
প্রতিরোধ
১. Salmonella-free breeder flock
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা।
২. Hatchery Biosecurity
- ডিম জীবাণুমুক্ত করা
- পরিষ্কার হ্যাচারি
- আক্রান্ত বাচ্চা অপসারণ
৩. Feed Biosecurity
- ভালো মানের Feed ingredient
- Feed mill sanitation
- Pellet feed
- Feed storage
৪. Rodent Control
- ইঁদুর নিয়ন্ত্রণ
- মাছি নিয়ন্ত্রণ
- কবুতর দূরে রাখা
৫. Visitor Control
- Foot bath
- আলাদা জুতা
- আলাদা পোশাক
৬. Probiotic ও Acidifier
ঝুঁকিপূর্ণ খামারে উপযুক্ত প্রোবায়োটিক ও অ্যাসিডিফায়ার ব্যবহার অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক হতে পারে।
গুরুত্বপূর্ণ তথ্য (Key Points)
- প্রধানত ২–৩ সপ্তাহ বয়সী বাচ্চায় বেশি হয়।
- Vertical transmission সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- Carrier bird রোগ ছড়াতে থাকে।
- শুধুমাত্র চিকিৎসা করে খামার Salmonella-free করা যায় না।
- সফল নিয়ন্ত্রণের মূল ভিত্তি হলো Breeder control + Hatchery biosecurity + Feed biosecurity + Rodent control।
FAQ
১। পুলোরাম রোগের কারণ কী?
Salmonella Pullorum ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়।
২। কোন বয়সের মুরগিতে বেশি হয়?
প্রধানত ২–৩ সপ্তাহ বয়সী বাচ্চায়।
৩। পুলোরাম রোগ কীভাবে ছড়ায়?
উল্লম্ব (ডিমের মাধ্যমে) এবং অনুভূমিক (মল, খাদ্য, পানি, যন্ত্রপাতি, মানুষ ও বাহকের মাধ্যমে) উভয়ভাবেই ছড়ায়।
৪। পুলোরাম রোগ সম্পূর্ণ ভালো হয় কি?
চিকিৎসায় লক্ষণ কমানো যায়, তবে আক্রান্ত পাখি অনেক সময় ক্যারিয়ার হিসেবে থেকে যায়।
৫। প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় কী?
Salmonella-মুক্ত ব্রিডার, উন্নত হ্যাচারি বায়োসিকিউরিটি, মানসম্মত খাদ্য এবং কঠোর বায়োসিকিউরিটি বজায় রাখা।





