মুন্সীগঞ্জ ক্যাটলঃ
————————————————
দেশী গরুর এ জাতটি মূলত দুধ উৎপাদনের জন্যই পালন করা হয়। মুন্সীগঞ্জ ছাড়াও মানিকগঞ্জ ও আশপাশের দু-একটি জেলায় এ জাতের গরু দেখতে পাওয়া যায়। এ ধরনের গরুর গায়ের রঙ বর্ণিল।ঢাকাসহ আশপাশের এলাকাগুলোয় দুগ্ধ উৎপাদনের জন্য এ জাতের গরুর ব্যাপক চাহিদা রয়েছে। ধারণা করা হয়, স্থানীয়ভাবে নির্বাচিত প্রজনন পদ্ধতির মাধ্যমে জাতটির উন্নয়ন করা হয়েছে। তবে এখন পর্যন্ত সংকরীকরণের মাধ্যমে গরুটির জাত উন্নয়নের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।




