Skip to content
Poultry Doctors BD
Poultry Doctors BD
  • Home
  • Shop
  • Books
  • Doctors Training
  • Farmers Training
  • Poultry Services
  • Blog
    • লেয়ার
    • ব্রয়লার
    • হাঁস/কবুতর/কোয়েল
    • সোনালি/কালারবার্ড/কক
    • ডেইরী
  • Contact Us
  • About Us
Poultry Doctors BD
Poultry Doctors BD
  • Home
  • Shop
  • Books
  • Doctors Training
  • Farmers Training
  • Poultry Services
  • Blog
    • লেয়ার
    • ব্রয়লার
    • হাঁস/কবুতর/কোয়েল
    • সোনালি/কালারবার্ড/কক
    • ডেইরী
  • Contact Us
  • About Us

কয়টা গরুর জন্য কতটুকু জায়গায় ঘাস চাষ করতে হবে ঃজানতে ভিজিট করুন।

By admin / December 6, 2019
 মার্চ ১ তারিখ
১০০+৩%=৩

১০০+৪%=৪
৩০০+(৩×৩%)=৯
৩০০+(৩×৪%)=১২

৩০০+১০=১৫
৩০০+১০=৮০=৫+১৫/৬+১০

১২×৩০=৩৬০
৩৬৫=??????

১×৯=৯
৯×১০=৯০

কমন একটা প্রশ্ন ” ১০ টা গরু পালতে কত বিঘা ঘাস চাষ করতে হবে”? একটার হিসাব বের করতে পারলে ১০ টার ও পারবেন আশা করি।

১০ গরুর জন্য কত বিঘা ঘাস!  তবে কিছু ক্লু দিলে হয়তো বের করে দেয়া যায় তবে তা ৮০% সঠিক হতে পারে।

কি কি ক্লু চাই?
আপনার গরু গুলা কি ষাড়,গাভী,দুধের গাভী, ছোট বাচুর কোনটা?
আপনার ১০ টা গরুর বা ১ টা গরুর লাইভ ওজন কত?
কোন জাতের ষাড়?
আপনার গাভীর লাইভ ওজন কত, কত লিটার দুধ হয়, কি জাত?
আপনার ওখানে বিঘায় কত শতাংশ?
মাটির কোয়ালিটি কেমন?
কোন এলাকায় বাড়ি আপনার?
কি ঘাস চাষ করতে চাচ্ছেন?
এবং রেশনে আর কি কি দেন?

কত ক্লু লাগে অথচ আপনি এক প্রশ্ন করে গায়েব হয়ে গেছেন।

আগে আসেন ফলন নিয়েঃ
কোথায় কি হয় কত পরিমান হয় আমি তাতে যাচ্ছি না। আমার এলাকায় বা আমার খামার এলাকায় আসি। আমি ভুট্টা লাভার, নিজে চাষ করি আবার অন্যেরটা কিনিও। ভুট্টার ফলন নীলফামারীতে বিঘা/৩৩ শতকে এভারেজ পাওয়া যায় ৬.৫-৭ টন, হাইব্রিড বিজ। সেটা মিল্কিং স্টেজ পজিশনে, আর্লি স্টেজে কিছু বেশিও হতে পারে। নেপিয়ার, পাকচং ৪.৫-৫ টন, জার্মান ৩.৫-৪ টন। ধান ৩-৩.৫ টন আরো কমও হয় জাত পরিচর্যা ভেদে। সব কিছুর ফলনই ডিপেন্ড করে  বীজ, চাষাবাদ, পরিচর্যা আর জমির কোয়ালিটির উপর।

এইবার উপরের হিজিবিজি অংকে যাই।

আমার একটা ষার গরু আছে যার লাইভ ওয়েট ৩০০ কেজি আমি ৬% রেশন দেই যার মধ্যে ঘাস ৪% তাহলে ১০০ কেজির জন্য ৪ কেজি হলে
৩০০ কেজির জন্য ৩×৪=১২ কেজি। অংক একটা মিলে গেছে।
মার্চ এর ১ তারিখে ৩০০ কেজিতে পালা শুরু করলেন ১ মাস পর ওজন নিয়ে দেখলে ৩৩০ কেজি তাহলে নিশ্চয়ই রেশন ও বাড়াতে হবে ৩০ কেজির জন্য। এইবার বলেন কিভাবে বলা সম্ভব যে ১০ গরুর জন্য কত বিঘার ঘাস লাগবে?

৩০০ কেজির জন্য ১২ কেজি লাগলে ৩৩০ কেজির জন্য ১৩ কেজি + লাগবে। প্রতি মাসেই যদি ৩০ কেজি করে ওজন বাড়ে তাহলে বছরে বাড়বে ৩৬৫ কেজি। প্রতি মাসে ঘাস বাড়তেছে ১ কেজি করে। শুরুতে ১২ কেজি ছিলো বছর শেষে তা আরো ১১ কেজি বেড়ে ২৩ কেজি হয়ে গেছে।

৩০০ কেজির জন্য ১২ কেজি
৬৬৫ কেজির জন্য ২৬ কেজি হবার কথা কিন্তু পাইছি ২৩ কেজি, অংক করে বের না করার কারণে ২ কেজি কই  জানি হারায় গেছে। খাতা কলমে হিসাব করলে ২৬ ই আসতো।

৩০০ কেজির জন্য ৩০ দিনে ১২ কেজি করে ৩৬০ কেজি ঘাস লাগবে। তাহলে
১. ৩৬০
২. ৩৯০
৩. ৪২০
.
.
১২. ৬৯০ বা ৭৮০ কেজি

১২ মাসে ১ গরুর ঘাস লাগবে ৬৩০০-৬৬০০ কেজি মানে ৬.৫ টন। এক গরুর জন্য এক বিঘার ভুট্টা এক সিজন চাষ করে তা সাইলেজ করে ১২ মাস খাওয়ানো যাবে। যেহেতু জমি রিসাইকেল করা হবে বা বছরে ৮-৯ টা নেপিয়ারের কাটিং করা যাবে তাহলে কি দাড়ালো? ৮ টা কাটিং করলে প্রতি কাটিং এ লাগতেছে ৮২৫ কেজি।

১ বিঘায় ৫ টন নেপিয়ার পেলে শতকে পাচ্ছি ১৫০-১৫২ কেজি। তাহলে ৮২৫ কেজির জন্য ৫.৫-৬ শতক জমির নেপিয়ার করলেই হবে।

কি পাইলাম এত প্যাচাল করে?
১ গরুর জন্য ৫ শতক জমির নেপিয়ার চাষ করলেই সারা বছর ৪৫ দিনে কাটিং করে গরু পালা যাবে।

গাভী ,বাছুরের ক্ষেত্রেও এভাবে বের করা যাবে।

 লেখকঃমিজানুর রহমান  (পি ডি এফ)
 
Previous

শীতকালীন লেয়ার গ্রোয়ার পালন-ব্যবস্থাপনা

Next

ভোঁদড় (Otter) পরিচিতি

Related Posts

গরুর ফার্মের ব্যবস্থপনা

গরুর খামারের ব্যবস্থাপনা

ডেইরী, ব্যবস্থাপনা(গবাদী প্রাণী) / By admin
খামারের জন্য গরু বাছাইয়ে কিছু দিক নির্দেশনা;

খামারের জন্য গরু বাছাইয়ে কিছু দিক নির্দেশনা;

ডেইরী, মোটাতাজাকরণ / By admin
বাণিজ্যিক ছাগল পালন

বাণিজ্যিক ছাগল পালন

ডেইরী, প্রজেক্ট প্রোফাইল(ডেইরী , ফ্যাটেনিং ,ছাগল ও ভেড়া / By admin
গীর

গির জাতের গরু পরিচিতি

গরু ও ছাগলের জাত/ব্রীড, ডেইরী / By admin

Copyright © 2026 Poultry Doctors BD | Powered by Astra WordPress Theme

Scroll to Top

WhatsApp us