Breaking News

পান্ডা (Ailuropoda melanoleuca)

পান্ডা (Ailuropoda melanoleuca, অর্থ “সাদাকালো বিড়ালপদী”),[২] বা বৃহৎ পান্ডা ভালুকের মতো দেখতে সাদাকালো রঙের বড়সড় এক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী।[৩] এরা দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য চীনের পাহাড়ি ঢালের ঘন বাঁশবনে বাস করে।[৪] শ্বাপদকূলের অন্তর্গত হলেও এর খাবারের ৯৯% জুড়ে রয়েছে বাঁশ পাতা।[৫]লাল পান্ডা নামে আরেক প্রজাতির পান্ডা রয়েছে কিন্তু নাম ছাড়া এদের মধ্যে মিল বেশ কম।[৩]

পান্ডার বৃদ্ধাঙ্গুষ্ঠ
বাঁশের কঞ্চি ধরার জন্য জায়ান্ট পান্ডার পাঁচটি সাধারণ আঙুল ছাড়াও হাতের তালু ও কব্জির সংযোগস্থলে একটি বুড়ো-আঙুলের (বৃদ্ধাঙ্গুষ্ঠের) মত অংশ দেখা যায়। এটি আঙুল নয়, বর্ধিত রেডিয়াল সিসাময়েড অস্থি মাত্র। বৃহৎ পান্ডার নিকট আত্মীয় লাল পান্ডা ও ভালুকেরও এ অঙ্গটি খানিকটা বড়, তবে এতটা না। এরা যে শ্বাপদ এবং বাঁশ পাতা খাওয়ার জন্য পুরোপুরি বিবর্তিত নয় তার অন্যতম প্রমাণ এদের খাদ্যনালী। তৃণভোজী প্রাণীদের খাদ্যনালী লম্বা হয় এবং পাকস্থলীর আগে অথবা বৃহদান্ত্রের সিকাম বা কোলনে আঁশ(fibre) গেঁজিয়ে পাচন সম্পূর্ণ করার ব্যবস্থা থাকে। পান্ডার এর কোনটাই নেই। আছে শুধু অন্যান্য শ্বাপদদের মত কেবল ছোট (নাতিদীর্ঘ) ক্ষুদ্রান্ত্র। তাই এদের খুব বেশী পরিমাণ (বাঁশ পাতা) খেতে হয়। এ কারণে এরা গাছ ছেড়ে মাটিতে কাটানোর সময় খুব কম পায়।

About admin

Check Also

চিতা Vs চিতাবাঘ !!

চিতা Vs চিতাবাঘ !! চিতা ও চিতাবাঘ বলতে হয়তো আমরা একই প্রাণীকে বুঝি।কিন্তু আসলে তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now