Breaking News
জেবু ক্যাটল
জেবু ক্যাটল

জেবু’ উপপ্রজাতি কি এবং আমাদের দেশী জাতের গরু গুলিকে কেনো জেবু উপপ্রজাতির বলে ধরা হয়?

‘জেবু’ উপপ্রজাতি কি এবং আমাদের দেশী জাতের গরু গুলিকে কেনো জেবু উপপ্রজাতির বলে ধরা হয়?
————————————————
দেশী জাতের গরুগুলো ‘জেবু’ উপপ্রজাতির অন্তর্ভুক্ত। সাধারণত যেসব গরুর উত্পত্তি উপমহাদেশে এবং কুঁজ চর্বিযুক্ত, গলকম্বল লম্বা ও কান নিচের দিকে ঝুঁকে পড়া; সেগুলোকেই জেবু উপপ্রজাতির অন্তর্ভুক্ত ধরে নেয়া হয়।

বাংলাদেশে এর অন্তর্ভুক্ত যেসব গরু পাওয়া যায়, তার অধিকাংশই অসংজ্ঞায়িত জাতের। স্থানীয় গরুর মধ্যেও আবার এমন কিছু প্রজাতি রয়েছে, যেগুলো উৎপাদনশীলতায় দেশী অন্য জাতের তুলনায় বেশ এগিয়ে।

সম্প্রতি বাংলাদেশের গরুর স্থানীয় জাতগুলোর বর্ণনা ও সেগুলোর সংরক্ষণ ব্যবস্থা নিয়ে এশিয়ান জার্নাল অব অ্যানিমেল সায়েন্সে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ হয়েছে।

নিবন্ধে দেশী গরুর বিভিন্ন জাত ও সেগুলোর সংরক্ষণ পরিস্থিতির বিষয়টিও উঠে এসেছে। নিবন্ধে অঞ্চলভেদে চিহ্নিত ও সংজ্ঞায়িত হওয়া গরুর যেসব জাতের বর্ণনা দেয়া হয়েছে,

সেগুলো হলো— রেড চিটাগং ক্যাটল (চট্টগ্রামের লাল গরু), পাবনা ক্যাটল, নর্থবেঙ্গল গ্রে ক্যাটল, মুন্সীগঞ্জ ক্যাটল জাতের গরু। এছাড়াও রয়েছে কিছু নন ডিস্ক্রিভটিভ জাতের দেশী গরুর ব্যাপারেও নিবন্ধটিতে আলোচনা করা হয়েছে।

About admin

Check Also

বইঃসহজ ও আধুনিক ডেইরী ব্যবস্থাপনা এবং গরু মোটাতাজাকরণ।সূচীপত্র

সহজ ও আধুনিক ডেইরী  ব্যবস্থাপনা এবং গরু মোটাতাজাকরণ ক্যাটাগরি                                                    আর্টিকেল ১।ফিজিওলজি                                                    ১১টি ২।গরুর জাত পরিচিতি                                      …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now