Breaking News

গরুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : মাষকলাই ঘাস

গরুর খাদ্য ও পুষ্টি পর্যালোচনা : মাষকলাই ঘাস

দৃষ্টি আকর্ষণ : এই সিরিজে বিভিন্ন সাইন্টিফিক টার্ম ব্যবহার করা হয়। কারো বুঝতে সমস্যা হলে কমেন্টে প্রশ্ন করবেন।

গরুর খাদ্য হিসাবে ‘মাষকলাই ঘাস’ : আমাদের দেশে বিশেষ করে উত্তরাঞ্চল এবং গরুর প্রধান হাব পাবনা অঞ্চলে শীতকালে গরুর জন্য অন্যতম প্রধান জনপ্রিয় ঘাস ‘মাষকলাই ঘাস’। উচ্চ্ মাত্রার প্রোটিন এবং মিনারেল সমৃদ্ধ মাষকলাই ঘাস গরুর পুষ্টি চাহিদা পূরণে এবং দুধ বৃদ্ধিতে সাহায্য করে। আলফা আলফা ঘাসের প্রায় সম পুষ্টিমান সমৃদ্ধ মাসকলাই ঘাস সাধারণত শীতকালে শুকনা জমিতে চাষ করা হয় এবং বেলে দোয়াশ মাটিতে সবচে ভালো ফলন হয়। কাঁচা ঘাসের বিকল্প হিসাবে মাষকলাই ঘাসে রয়েছে গড়ে ১৭-২১ % ড্রাই ম্যাটার এবং গড়ে ড্রাই ম্যাটারের ১৮-২১%% ক্রুড প্রোটিন। মাষকলাই ঘাসের প্রতি কেজি ড্রাই ম্যাটার থেকে গরু গড়ে ১০ মেগা জুল বিপাকীয় এনার্জি পেয়ে থাকে। মাষকলাই ঘাসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এতে আছে উচ্চমাত্রার মিনারেল বা খনিজ উপাদান, বিশেষ করে ক্যালসিয়াম এবং ফসফরাস।

‘মাষকলাই’ ঘাসের গড় পুষ্টি উপাদান :- (%/ড্রাই ম্যাটার)
ড্রাই ম্যাটার : ১৮
ক্রুড প্রোটিন : ১৯.৪
ক্রুড ফাইবার : ২৬.৮
ক্রুড ফ্যাট (ইথার এক্সট্রাক্ট) : ২.৫
নিউট্রাল ডিটারজেন্ট ফাইবার : ১৮
এসিড ডিটারজেন্ট ফাইবার : ০৪
অ্যাশ (ছাই) : ১৬
গ্রস এনার্জি : ১৭.৩ মেজুল/কেজি
হজম যোগ্য এনার্জি : ১২.৪ ”
বিপাকযোগ্য এনার্জি : ৯.৯ ”

মিনারেলস (খনিজ উপাদান) :- (ড্রাই ম্যাটার)
ক্যালসিয়াম : ২.১ গ্রাম/কেজি
ফসফরাস : ৩.৯ ”
ম্যাগনেসিয়াম : ৩.০ ”
জিংক : ৯৯ ”
কপার : ১৮ ”
আয়রন : ৫৬০ ”

এমাইনো এসিড :- (%/ ক্রুড প্রোটিন)
অর্গানাইন : ৬.৭ %
হিস্টিডাইন : ২.১ %
লাইসিন : ৭.১%
মেথিওনিন : ১.৩%
থ্রিওনাইন : ৩.৪%
ভ্যালাইন : ৫.১%

ক্ষতিকর উপাদান :
মাষকলাই ঘাসে স্বাভাবিক মাত্রার চেয়ে উচ্চ মাত্রায় ট্রিপসিন এবং কনডেন্সড ট্যানিন বিদ্যমান।

মাত্রা ও সতর্কতা : মাষকলাই ঘাস গরুর দৈনিক প্রোটিন সম্পর্কিত পুষ্টি চাহিদা পূরণের জন্য যথেষ্ট হলেও গরুকে শুধু মাত্র মাষকলাই ঘাস খাওয়ালে অনেক সময় হজমে সমস্যা হতে পারে অথবা এসিডিটি বা গ্যাস সৃষ্টি হতে পারে, বিশেষ করে যেসব গরু সারাদিন আবদ্ধ অবস্থায় থাকে। কারণ মাষকলাই ঘাসে স্বাভাবিক মাত্রার চেয়ে উচ্চ মাত্রায় ট্রিপসিন এবং কনডেন্সড ট্যানিন বিদ্যমান।

About admin

Check Also

বইঃসহজ ও আধুনিক ডেইরী ব্যবস্থাপনা এবং গরু মোটাতাজাকরণ।সূচীপত্র

সহজ ও আধুনিক ডেইরী  ব্যবস্থাপনা এবং গরু মোটাতাজাকরণ ক্যাটাগরি                                                    আর্টিকেল ১।ফিজিওলজি                                                    ১১টি ২।গরুর জাত পরিচিতি                                      …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now