Breaking News

কিভাবে বুঝবেন বিড়ালের হিট এসেছে নাকি অসুস্থ?

কিভাবে বুঝবেন বিড়ালের হিট এসেছে নাকি অসুস্থ?

অনেক সময় দেখা যায় যে, বিড়াল অসুস্থ হয়েছে কিন্তু আমরা মনে করি সে হিট এ এসেছে; তাই অবহেলা করি। ফলে অবস্থা খারাপ হয়ে যায়। তাই প্রথমেই খেয়াল করতে হবে যে বিড়ালটি হিট এ এসেছে নাকি অসুস্থ?

আসুন জেনে নেই বিড়ালের হিট বলতে কি বুঝিঃ-

বিড়ালের হিট (Heat) বলতে বুঝায়, একটি Un-Spayed বিড়ালের এমন অবস্থা যে সে মিলনের জন্য প্রস্তুত থাকে। বিড়ালের হিট সাইকেল ২১-২৮ দিনের হয়ে থাকে। এই সময়ে ২-৫ বা ১ সপ্তাহ পর্যন্ত বিড়ালের মাঝে কিছু অস্বাভাবিক লক্ষন দেখা যায়। এই অস্বাভাবিক অবস্থাই হিট।
সাধারনত দেশি বিড়াল চার-পাঁচ মাস বয়সে হিট এ আসে, এবং পার্সিয়ান জাতের বিড়াল ১০মাসের বেশি বয়সে হিট এ আসে।

কিভাবে বুঝবেন আপনার বিড়ালের হিট এসেছে?

বিড়াল হিট এ আসলে সবচেয়ে কমন যে লক্ষণ গুলো লক্ষনীয় তা হলোঃ-
১। অস্বাভাবিক উচ্চস্বরে ডাকা এবং বেশি করে তার শরীর চাটা।
২। মাটিতে বা মানুষকে বা অন্য যেকোন কিছুতে আঁচড়ানো ও মেঝেত গড়াগিড় দওয়া।
৩। বাহিরে ছুটে চলে যাওয়ার প্রবণতা (এ সময় বাসার জানালা বন্ধ রাখবেন)
৪। সর্বক্ষণ অস্থিরতা ও খাবার গ্রহনে অনিহা।
৫। গায়ের সাথে বা সকল বস্তুর সাথে লেজ ঘষে ঘষে হাঁটা।
৬। *** বিশেষ লক্ষণ হচ্ছে, বিড়ালের পিঠে বা লেজের দিকে ধরলে বা স্ক্র্যাচ করলে সে লেজ উঁচু করে মাথা কিছুটা নিচু করে ভেজাইনা/জরায়ু উপরের দিকে এগিয়ে দিবে।
৭। মেয়ে বিড়াল এবং ছেলে বিড়াল কাছাকাছি থাকলে mate করতে চাওয়া।

-কিন্তু যদি কখনো এমন দেখা যায় যে, বিড়ালটি শুধু অস্থির হয়ে আছে কিন্তু লেজ নাড়া বা শরীরে ঘষাঘিষ করা এসব কোন লক্ষন প্রকাশ পাচ্ছেনা, তাহেল বুঝতে হবে যে সে নিশ্চয়ই কোন পেইনের ভিতর দিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় অবশ্যই দ্রুত তাকে ভেট এর কাছে নিতে হবে।

pets.xyz

About admin

Check Also

যে কারণগুলোতে আপনার বিড়াল/কুকুর বিষক্রিয়ায় মারা যেতে পারে!

যে কারণগুলোতে আপনার বিড়াল/কুকুর বিষক্রিয়ায় মারা যেতে পারে! পোষা কুকুর বা বিড়াল সাধারণ কিছু খাবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now