কি কি কাজ করলে বিড়ালের পেট খারাপ বা বমি হবে না?

কি কি কাজ করলে বিড়ালের পেট খারাপ বা বমি হবে না?

০১। গরুর দুধ দিবে না। অনেকে গরুর দুধ পানিতে মিশিয়ে পাতলা করে দেয়। তাতে খুব একটা সমস্যা না হলেও, একেবারেই না দেয়াটাই উত্তম। যদি ছোট বিড়াল ছানা হয়, তাহলে Kitten Milk Replacer দিতে পারেন।

০২। একটু খেয়াল রাখবেন যাতে তেলাপোকা না খায়। বিষ খেয়ে মারা গিয়েছে এমন ইঁদুর খেলেও প্রচুর সমস্যা হয়, তাই ইদুর থেকেও সাবধান থাকবেন।

০৩। তিনমাস পর পর ক্রিমির ওষুধ খাওয়াবেন। কৃমি বেশি হলে পেট খারাপ হয়।

০৪। হুট করে খাবার বদলে দিবেন না। একটু একটু করে বদলাবেন। বিশেষ করে কেনা ক্যাটফুড যারা খাওয়ান, তারা ব্র্যান্ড বদলানোর সময় আগের ব্র্যান্ডের সাথে মিশিয়ে মিশিয়ে আস্তে আস্তে শিফট করবেন।

০৫। মশলাযুক্ত ও লবনযুক্ত খাবার দিবেন না। শুধু সেদ্ধ করা খাবার দিবেন।

pets.xyz

Scroll to Top