বিড়ালকে চুমু খাওয়া বিপজ্জনক!

বিড়ালকে চুমু খাওয়া বিপজ্জনক!

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এর একটি রিপোর্ট এ দেখা যায় যে, পোষা প্রাণী থেকে মানুষের শরীরে জীবাণু ছড়িয়ে পড়ার ঘটনা একেবারেই কম। বিশেষ করে নিজের পোষা প্রাণীটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জীবাণু ছড়িয়ে পরার ঝুঁকি একেবারেই কমে যায়।

তবে সেক্ষেত্রে আপনি যেরকম রান্নাবান্না করে জীবাণুমুক্ত খাবার খান, সেরকম খাবার খাওয়াতে হবে আপনার বিড়ালকেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিওতে দেখা যায় যেখানে মালিক তার পোষা বিড়ালকে চুমু খাচ্ছে।

দেখতে অনেক মধুর লাগলেও এটি একটি অতি বিপজ্জনক কাজ। বিড়ালের মুখে চুমু খাওয়াটা কোনোক্রমেই উচিত নয়। এতে করে প্যাস্টোরেলা নামক একটি ব্যাকটেরিয়া ঠোটে ছড়িয়ে পরার আশংকা থাকে। যার ফলাফলস্বরূপ ত্বকে তীব্র ব্যথাসহ ইনফেকশন হবে।

বিড়ালকে কাঁচা মাছ আর মাংস খাইয়ে চুমু খেলে পরবর্তীতে তাতে থাকা জীবাণু আপনার মুখেই আসবে। আপনার বিড়ালের এতে করে কিছু হোক বা না হোক, অসুস্থ হয়ে পড়বেন আপনিও।

pets.xyz

Scroll to Top