কিভাবে সহজে পোল্ট্রির রোগ নির্ণয় করা যায়? (২য় পর্ব)
রোগ নির্ণয়ের জন্য History Taking-এর আরও ২৮টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কেন সঠিক হিস্ট্রি নেওয়া রোগ নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এবং প্রথম ৯টি প্রশ্ন সম্পর্কে।
এই পর্বে আলোচনা করা হবে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোর উত্তর জানলে ৪০টিরও বেশি সম্ভাব্য রোগ থেকে কয়েকটি সম্ভাব্য রোগে সীমাবদ্ধ হওয়া যায়। ফলে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা অনেক সহজ হয়।
১০. শেডের অবস্থান ও ব্যবস্থাপনা কেমন?
জানতে হবে—
- শেডের উচ্চতা কত?
- প্রস্থ কত?
- পর্যাপ্ত বাতাস চলাচল করে কি?
- পর্দা কীভাবে ব্যবহার করা হয়?
অতিরিক্ত গরম, ঠান্ডা বা বায়ু চলাচলের সমস্যা থাকলে—
- হিট স্ট্রেস
- অ্যাসাইটিস
- শ্বাসতন্ত্রের রোগ
- মাইকোপ্লাজমোসিস
বেশি দেখা যায়।
১১. ডিমের উৎপাদন ও ডিমের গুণগত মান
ডিম কমে গেলে শুধু “ডিম কমেছে” বললেই হবে না।
জানতে হবে—
- কত শতাংশ কমেছে?
- ডিমের রং পরিবর্তন হয়েছে কি?
- খোসা পাতলা কি?
- আকাবাঁকা ডিম হচ্ছে কি?
- ছোট ডিম হচ্ছে কি?
যদি—
- ডিম ২০–৪০% কমে যায়,
- খোসা পাতলা হয়,
- ডিম সাদা বা বিকৃত হয়,
তাহলে সন্দেহ হতে পারে—
- Infectious Bronchitis (IB)
- Egg Drop Syndrome (EDS)
- Avian Influenza (AI)
- Newcastle Disease (ND)
১২. খাবার ও পানি কতটা কমেছে?
খাবার ও পানির ব্যবহার রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ।
জানতে হবে—
- কত শতাংশ খাবার কমেছে?
- পানি বেশি খাচ্ছে নাকি কম?
যদি—
খাবার ও ডিম দুটোই অনেক কমে যায় এবং চোখ ফুলে যায়,
তাহলে করাইজার সম্ভাবনা বেশি।
পানি অতিরিক্ত খেলে সন্দেহ হতে পারে—
- কলেরা
- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা
- টাইফয়েড
- কিডনি আক্রান্তকারী রোগ
১৩. কোন কোম্পানির খাবার খাওয়ানো হচ্ছে?
হঠাৎ ফিড পরিবর্তন, নিম্নমানের ফিড বা মাইকোটক্সিনযুক্ত খাদ্যের কারণে—
- ডিম কমে যায়
- ওজন কমে
- রোগ প্রতিরোধ ক্ষমতা কমে
- বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে
১৪. মুরগির ওজন কেমন?
সব মুরগি সমান নাকি ছোট-বড় মিশ্রিত?
যদি—
একই ব্যাচে অনেক ছোট-বড় মুরগি থাকে,
তাহলে হতে পারে—
- Cannibalism
- Fatty Liver Syndrome
- পুষ্টিগত সমস্যা
- ব্যবস্থাপনার ত্রুটি
১৫. খাঁচা, মাচা নাকি ফ্লোরে পালন করা হচ্ছে?
পালন পদ্ধতির উপরও রোগ নির্ভর করে।
যেমন—
মাচায় পালন করলে—
- কক্সিডিওসিস তুলনামূলক কম হয়।
ফ্লোরে ভেজা লিটার থাকলে—
- কক্সিডিওসিস
- নেক্রোটিক এন্টারাইটিস
- অ্যামোনিয়া সমস্যা
বাড়ে।
১৬. একই ফার্মে বিভিন্ন বয়সের মুরগি আছে কি?
একই ফার্মে বিভিন্ন বয়সের মুরগি থাকলে রোগের চাপ অনেক বেড়ে যায়।
বিশেষ করে—
- Mycoplasmosis
- Coryza
- Colibacillosis
সহজে ছড়ায়।
১৭. ফার্ম নতুন নাকি পুরাতন?
পুরাতন ফার্মে জীবাণুর চাপ সাধারণত বেশি থাকে।
যদি যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ না করা হয়,
তাহলে রোগ বারবার ফিরে আসতে পারে।
১৮. সঠিক ফিড ব্যবহার করা হচ্ছে কি?
লেয়ারকে যদি ব্রয়লার ফিড দেওয়া হয়,
তাহলে হতে পারে—
- এন্টারাইটিস
- সাব-ক্লিনিক্যাল কক্সিডিওসিস
- ইমিউনিটি কমে যাওয়া
- লিভার ও কিডনির ক্ষতি
১৯. ব্যাচের মধ্যে কতদিন বিরতি দেওয়া হয়?
বিশেষ করে ব্রয়লার ফার্মে
এক ব্যাচ শেষ হওয়ার পর
পরবর্তী ব্যাচ আনার আগে কমপক্ষে ১৪ দিন গ্যাপ রাখা উচিত।
এতে জীবাণুর চাপ অনেক কমে যায়।
২০. আগে কী চিকিৎসা করা হয়েছে?
এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি—
কলেরার মতো লক্ষণ থাকে,
কিন্তু শক্তিশালী অ্যান্টিবায়োটিকেও উন্নতি না হয়,
তাহলে Avian Influenza সন্দেহ করতে হবে।
আবার—
Mycoplasma-এর চিকিৎসায় ভালো হলে,
তাহলে রোগ নির্ণয়ও সহজ হয়।
২১. আশেপাশের এলাকায় কী রোগ চলছে?
যদি আশেপাশের ফার্মে—
- কলেরা
- রানিক্ষেত
- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা
চলতে থাকে,
তাহলে একই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
২২. অনেকদিন ধরে মুরগি শুকিয়ে যাচ্ছে কি?
যদি—
ধীরে ধীরে ওজন কমে,
প্যারালাইসিস হয়,
তাহলে Marek’s Disease অথবা Leucosis সন্দেহ করতে হবে।
২৩. হঠাৎ মারা যায় নাকি অসুস্থ হয়ে মারা যায়?
হঠাৎ মৃত্যু হলে সন্দেহ হবে—
- Avian Influenza
- কলেরা
- Sudden Death Syndrome
অন্যদিকে কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যু হলে অন্য রোগও বিবেচনা করতে হবে।
২৪. বাচ্চা কোন হ্যাচারি থেকে এসেছে?
যদি একই হ্যাচারির বাচ্চায় বিভিন্ন এলাকায় একই সমস্যা দেখা যায়,
তাহলে Vertical Transmission-এর সম্ভাবনা বিবেচনা করতে হবে।
যেমন—
- Reovirus
- Chicken Infectious Anemia
- Mycoplasma
- Leucosis
২৫. রাতে ভয় পায় কি?
শিয়াল, বেজি, কুকুর বা অতিরিক্ত শব্দে ভয় পেলে—
- Egg Peritonitis
- ডিম কমে যাওয়া
- স্ট্রেস
দেখা যেতে পারে।
২৬. আগে বড় কোনো রোগ হয়েছিল কি?
আগে যদি হয়ে থাকে—
- AI
- IB
- Marek’s Disease
- Newcastle Disease
তাহলে বর্তমান সমস্যার সাথে তার সম্পর্ক থাকতে পারে।
২৭. গত ১৫ দিনের মধ্যে কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে?
কিছু ভ্যাকসিনের পরে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
যেমন—
কোরাইজা ভ্যাকসিনের পরে
চোখের চারপাশ ফুলে যেতে পারে।
এটি সবসময় ফিল্ড ইনফেকশন নয়।
২৮. হঠাৎ খাবার পরিবর্তন করা হয়েছে কি?
হঠাৎ খাদ্য পরিবর্তনের ফলে—
- এন্টারাইটিস
- ডিম কমে যাওয়া
- পাতলা পায়খানা
দেখা যেতে পারে।
২৯. সম্প্রতি পালক বদলেছে কি?
পালক পরিবর্তনের সময় স্বাভাবিকভাবেই—
- ডিম কমে যায়
- খাদ্য গ্রহণ কমে
এটি অনেক সময় রোগ বলে ভুল হয়।
৩০. মুরগি কোথায় বেশি মারা যাচ্ছে?
যদি পুরো শেডে ছড়িয়ে-ছিটিয়ে মৃত্যু হয়,
তাহলে হতে পারে—
- মাইকোটক্সিন
- ই. কোলাই
আর যদি একটি নির্দিষ্ট অংশে মৃত্যু বেশি হয়,
তাহলে পরিবেশগত সমস্যা বা সংক্রমণের উৎস খুঁজতে হবে।
৩১. এলাকার অবস্থান
কিছু এলাকায় কিছু রোগ বেশি দেখা যায়।
তাই এলাকার রোগের ইতিহাস জানা গুরুত্বপূর্ণ।
৩২. আবহাওয়া কেমন?
শীতে বেশি দেখা যায়—
- Mycoplasmosis
- Newcastle Disease
- Avian Influenza
গরমে বেশি দেখা যায়—
- কলেরা
- মাইকোটক্সিন
- হিট স্ট্রেস
৩৩. ফিডার ও ড্রিংকার নিয়মিত পরিষ্কার করা হয় কি?
পরিষ্কার না করলে—
- Salmonellosis
- Colibacillosis
- Mycotoxin সমস্যা
বাড়তে পারে।
৩৪. নতুন ভুট্টা নাকি পুরনো ভুট্টা?
আর্দ্র নতুন ভুট্টায় ছত্রাক জন্মে সহজেই মাইকোটক্সিন তৈরি হতে পারে।
৩৫. হ্যাচারিতে কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে?
এই তথ্য জানা না থাকলে সঠিক ভ্যাকসিন প্রোগ্রাম তৈরি করা যায় না।
৩৬. বয়সভিত্তিক সঠিক ফিড দেওয়া হচ্ছে কি?
যেমন—
- Pre-starter
- Starter
- Grower
- Pre-layer
- Layer-1
- Layer-2
ভুল ফিড ব্যবহার করলে রোগের ঝুঁকি বেড়ে যায়।
উপসংহার
একজন দক্ষ পোল্ট্রি চিকিৎসক শুধু পোস্টমর্টেম দেখে রোগ নির্ণয় করেন না। সঠিক হিস্ট্রি নেওয়ার মাধ্যমে সম্ভাব্য রোগের তালিকা অনেক ছোট করে ফেলেন। এরপর লক্ষণ, পোস্টমর্টেম ও প্রয়োজনে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে রোগ নিশ্চিত করেন।




