ঘোড়া সিরিজ পর্বঃ০৩

ঘোড়া সিরিজ পর্বঃ০৩

এনাটমি পড়ার সময়ে ঘোড়ার বডি স্ট্রাকচার আমার কাছে ভি আই পি/স্পেশাল লেগেছে ::

ঘোড়া সম্পর্কে অজানা আরও তথ্য : এই ঘোড়া থেকে আসে দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক anti venom.

● পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজের শরীরে সাপের বিষ প্রতিরোধের অসুধ তৈরি করতে পারে। যেমন গাধা, ভেড়া, ছাগল, খরগোশ, বেজি, মুরগি, উট, ঘোড়া, হাঙ্গর।

● কোন একটি সাপ, ধরেন, কিং কোবরা’র anti venom তৈরি করতে হলে যা করা লাগে তা হল, ওই সাপের নির্দিস্ট পরিমাণ বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দিতে হয়। ঘোড়ার কিছু হবে না। কিছু হবে না বলতে, ঘোড়া মরবে না। তবে ঘোড়া তিনদিন অসুস্থ থাকবে। এরপর সুস্থ হয়ে যাবে। এই তিনদিনে ঘোড়ার রক্তে ওই সাপের বিষের anti venom তৈরি হয়ে গেছে।

● ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে তার লাল অংশ আলাদা করা হয়। সাদা অংশ অর্থাৎ ম্যাট্রিক্স থেকে অ্যান্টি ভেনাম আলাদা করা হয়। ঘোড়া বেশ স্বাস্থ্যবান এবং অনেক রক্ত থাকে বলে, বেশ ভালো পরিমাণে রক্ত নিলেও (গড়ে প্রতি ঘোড়া থেকে প্রায় ৬ লিটার রক্ত নেয়া হয়) ঘোড়ার তেমন ক্ষতি হয় না। এখন এই এন্টি ভেনমের শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয়।

● চিকেন পক্সের এন্টিবডি এবং সাপের বিষের এন্টি ভেনমের মূলনীতি প্রায় একই। চিকেন পক্সের ক্ষেত্রে এন্টিবডি তৈরি করে আমাদের শরীর; আর সাপের বিষের ক্ষেত্রে সেটি তৈরি হয় ঘোড়ার শরীরে। এই এন্টি ভেনম সাপে কাটা রোগীর শরীরে ইনজেকশন করলে এন্টি ভেনম শরীরে থাকা ভেনমকে অকার্যকর করে রোগীর জীবন বাঁচায়। বছরে হাজার হাজার মানুষের জীবন এই এন্টি ভেনমের কারণে বেঁচে যায়। মানুষকে সাপে কামড়ালে ডাইরেক্ট ইনজেকশন দিয়ে পুশ করা হয়।

● খোদ ইন্ডিয়াতে গাদা গাদা অ্যান্টি ভেনাম প্রস্তুতকারক কোম্পানি আছে। পালের পর পাল ঘোড়া তাদের মূল সম্বল। ঘোড়া না থাকলে সাপের কামড় খেয়ে বহু মানুষ মারা যেত।এখন অবশ্য সিন্থেটিক এন্টিভেনমও পাওয়া যায়।

#NI MANIK

রেফারেন্স : বিবার্তা

লেখক ও ভেটেরিনারি চিকিৎসক

ডা. মোঃ সোহরাব হুসাইন, DVM, BVC Reg. 3419

ডা. মোঃ সোহরাব হুসাইন

DVM, PSTU (2009)
BVC Registration No. 3419
Veterinary Practitioner | Poultry Consultant | Author & Trainer

প্রায় ১৭ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন ভেটেরিনারি চিকিৎসক। প্যারাগন গ্রুপ ও কোয়ালিটি ফিড লিমিটেডে কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সাল থেকে প্রাইভেট প্র্যাকটিস ও খামারিদের সেবায় নিয়োজিত।

নিজস্ব পোল্ট্রি ও গবাদিপশুর খামার পরিচালনা এবং মাঠপর্যায়ের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা রয়েছে।

প্রায় ১,৫০০ জন চিকিৎসক ও খামারিকে প্রশিক্ষণ
২২টি PDF বই ও ৫টি প্রিন্ট বই প্রকাশ
প্রায় ২,৫০০টি বই বিক্রি
বইয়ের ক্রেতাদের প্রায় ৯৫% ভেটেরিনারি চিকিৎসক

লেখকের লক্ষ্য: বৈজ্ঞানিক জ্ঞানকে সহজ, বাস্তবসম্মত এবং চিকিৎসক ও খামারিদের জন্য ব্যবহারযোগ্য করে উপস্থাপন।

Poultry Doctors BD সম্পর্কে জানুন
Scroll to Top