লো প্যাথোজেনিক(LPAI) ঃ

🟢 লো প্যাথোজেনিক (LPAI) রোগ

লো প্যাথোজেনিক অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা (LPAI) সাধারণত লেয়ার মুরগিতে কম মারাত্মক হলেও ব্রয়লারে ১০–১৫% থেকে অনেক ক্ষেত্রে ১০০% পর্যন্ত মৃত্যুহার দেখা যেতে পারে। ভাইরাসটি ট্রাকিয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং শ্বাসনালী, পরিপাকতন্ত্র, প্রজনন ও কার্ডিওভাসকুলার সিস্টেমে ছড়িয়ে পড়ে।


🔵 রোগের প্যাথোজেনেসিস

  • ট্রাকিয়া ও ফুসফুসে প্রদাহ ও কনজেশন
  • ভাইরেমিয়ার মাধ্যমে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়া
  • ট্রাকিয়া, সাইনাস, এয়ারস্যাক ও কনজাংটিভাতে সংক্রমণ
  • Ovarian atresia ও oviduct involution
  • Congestive, haemorrhagic, necrotic ও transudative lesion
  • ওভিডাক্টে ইনফ্লামেটরি এক্সুডেট জমা
  • মিউকোসাল এডিমা
  • এবডোমিনাল ক্যাভিটিতে ডিম (yolk) চলে আসা

👉 হাঁস, কোয়েল ও টার্কিতে সাইনুসাইটিস বেশি দেখা যায়
👉 ভাইরাসটির RBC (Red Blood Cell)-এর প্রতি আকর্ষণ রয়েছে


🔵 রোগের লক্ষণ

মুরগির মধ্যে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা যায়:

  • কাশি, হাঁচি ও ঠান্ডা
  • নাক ও চোখ দিয়ে পানি পড়া
  • Infraorbital sinus ফুলে যাওয়া
  • চোখ লাল হয়ে যাওয়া (conjunctival congestion)
  • মাথা, গলা ও সাইনাস ফুলে যাওয়া
  • মাথা ও ঘাড়ের নিচে পানি জমা
  • ঝুটি কালো হয়ে যাওয়া
  • সবুজ বা নীল পায়খানা

👉 উৎপাদন কমে যায় (ডিম ও খাবার গ্রহণ কমে)
👉 অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই ডিম কমে যায়
👉 প্রায় ১৫ দিন পর মুরগি সুস্থ হতে পারে

✔️ মৃত্যুহার:

  • সাধারণত ০–১০%
  • কো-ইনফেকশন হলে বেশি হতে পারে

👉 ডিম উৎপাদন স্বাভাবিক হতে ১–১.৫ মাস সময় লাগে
👉 অনেক সময় উৎপাদন ৭৫–৮০% এর বেশি হয় না


🔵 সহ-সংক্রমণ (Co-infection)

LPAI অনেক সময় অন্যান্য রোগের সাথে দেখা যায়:

  • ই. কোলাই (E. coli)
  • মাইকোপ্লাজমা
  • কলেরা
  • ব্রংকাইটিস
  • রানিক্ষেত

👉 এজন্য রোগের জটিলতা বেড়ে যায়


🔵 পোস্টমর্টেম (Postmortem Findings)

🔹 শ্বাসতন্ত্রে পরিবর্তন

  • ট্রাকিয়া ও ফুসফুসে কনজেশন ও প্রদাহ
  • Respiratory tract-এ lesion

🔹 প্রজননতন্ত্রে পরিবর্তন (Layer)

  • Ova rupture → পেটে কুসুম জমা
  • Oviduct involution
  • মিউকোসাল এডিমা
  • Oviduct lumen-এ inflammatory exudate

🔹 অন্যান্য লক্ষণ

  • পেটে গলিত ডিম দেখা যায়
  • লিভার বড় ও নরম হয় (necrotic foci)
  • ডিম্বাশয়ে রক্তক্ষরণ
  • সিকাম ও অন্ত্রে রক্তক্ষরণ
  • প্রভেন্টিকুলাস ও গিজার্ড সংযোগস্থলে রক্তক্ষরণ
  • এবডোমিনাল ফ্যাট ও মাংসে রক্ত দেখা যায়
  • কখনো visceral gout (acute renal failure) হতে পারে

👉 হাঁস, কোয়েল ও টার্কিতে সাইনুসাইটিস সাধারণ

⚠️ গুরুত্বপূর্ণ: এই রোগের সঠিক চিকিৎসা না জানলে খামারে বড় ক্ষতি হতে পারে।

👉 সম্পূর্ণ চিকিৎসা, ডোজ ও বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক সমাধান পেতে আমাদের বইটি সংগ্রহ করুন:

📘 “সহজে রোগ নির্ণয় ও চিকিৎসা”(লেয়ার) বই  অর্ডার করতে এখানে ক্লিক করুন: 

🔵 FAQ (গুরুত্বপূর্ণ 🔥)

প্রশ্ন: LPAI কি মানুষের জন্য ক্ষতিকর?
উত্তর: সাধারণত নয়, তবে সতর্কতা অবলম্বন করা উচিত।

প্রশ্ন: কত দিনে ভালো হয়?
উত্তর: ৫–৭ দিনের মধ্যে উন্নতি দেখা যায়।

প্রশ্ন: এটি কি ছোঁয়াচে?
উত্তর: হ্যাঁ, এটি দ্রুত ছড়াতে পারে।

 

Scroll to Top