#বিড়ালের #প্যারাসিটামল #বিষক্রিয়া
বিড়াল পালনের সংখ্যা দিনদিন বাড়ছে। অনেকে নিজের পরিবারের সদস্য হিসেবে বিড়াল পালন করেন, অনেক শখে পালেন আর অনেকে বানিজ্যিক ভাবেও পালন।
বিড়ালের জ্বর আসা একটা কমন বিষয়। কিন্তু সেই জ্বরের চিকিৎসা টা আমরা জটিল করে ফেলি। এখন আসি আমরা ভুল টা কি করি!!!
প্যারাসিটামল একটি ঔষধ যেটা আমাদের সবার বাসায় কমবেশি আছে। আমরা না জানার কারণে অনেকে বিড়ালের জ্বরের চিকিৎসায় নিজেরা বা কারো পরামর্শে এই ঔষধটি ব্যাবহার করে থাকি। কিন্তু প্যারাসিটামল বিড়ালের শরীর যাওয়ার পর এটা পরিপাকের এনজাইম না থাকার কারণে এটি বিষক্রিয়া তৈরি করে, বিড়ালের রক্তে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, বিড়ালের কলিজাকে নষ্ট করে দেয়। যার ফলে বিড়াল শ্বাস নিতে পারে না, বমি করে, পাতলা পায়খানা করে এবং মারা যায়।
তাই সকল বিড়াল পালন কারী ও সাধারণ বিড়াল যারা ভালবাসেন তাদের বলবো। কোন ভাবে বিড়ালকে প্যারাসিটামল দেওয়া যাবে না।
বিঃ দ্রঃ আমাদের অনেক ভেটেরিনারিয়ান ভাই ও বোনেরা এটা করেছেন বলে অনেক বিড়াল মালিক বলে থাকেন। তাই ছোট ভাই, বন্ধু ও বড় ভাই হিসেবে অনুরোধ রইলো মেকানিজম টা আবার রিভাইজ করে নেওয়ার জন্য। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
ডাঃ মোঃ সাদ্দাম হোসেন
বার্ডস্ এন্ড পেট এনিম্যাল ক্লিনিক
ওয়ারলেস মোড়, খুলশী, চট্টগ্রাম
০১৭০৮৫২৬৮৪৪
Poultry Doctors BD PoultryDoctorsBD can provide specialist Poultry Farming Guide & Chicken Care Tips