প্রেগন্যান্ট অবস্থায় বাসায় বিড়াল রাখা কি সম্পূর্ণ নিষেধ?

প্রেগন্যান্ট অবস্থায় বাসায় বিড়াল রাখা কি সম্পূর্ণ নিষেধ?

গর্ভাবস্থায় আপনি সবচেয়ে বড় যে পরামর্শ বা নিষেধের সম্মুখীন হতে পারেন, সেটি হচ্ছে আপনার আদরের বিড়ালকে এই সময়ে বাসায় রাখতে পারবেন না।

কারণ, এতে আপনার গর্ভপাতের সম্ভাবনা রয়েছে! আতঙ্কিত হবেন না, এটি অতি কল্পনার ফসল। গর্ভাবস্থায় বিড়াল রাখা বিপজ্জনক, কথাটি সম্পূর্ণ সত্যি নয়, বরং আপনার প্রিয় বিড়ালটিই আপনাকে গর্ভকালীন অবস্থায় বিষণ্নতা ও হতাশা থেকে দূরে রাখবে এবং আপনার মুখে হাসি ফোটাবে।

বিড়াল কি দায়ী গর্ভপাতের জন্য?

যদি বাড়িতে বিড়াল থাকে, তাহলে গর্ভকালীন অবস্থায় কোনোভাবেই আপনি নিজে বিড়ালের লিটার বক্স পরিস্কার করতে যাবেন না। কারণ, ডোক্সিস থেকে টক্সোপ্লাজমোসিসের ঝুঁকি থাকে, আর টক্সোপ্লাজমোসিস গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে।

অবশ্য সাম্প্রতিক গবেষণায় আবার বলা হয়েছে বিড়াল থেকে টক্সোপ্লাজমোসিসের কোনো ঝুঁকি নেই। তবুও আপনার গর্ভকালীন অবস্থায় নিজে লিটার না বদলিয়ে অন্য কারও সাহায্য নিন এবং বিড়াল ধরার পর চেষ্টা করুন হাত ধুয়ে পরিস্কার রাখতে।

pets.xyz

Scroll to Top