Breaking News
ডিজেল চালিত ইনকিউবেটর
ডিজেল চালিত ইনকিউবেটর

ডিজেল চালিত ইনকিউবেটর

ডিজেল চালিত ইনকিউবেটর গ্রাম অঞ্চলে বেশী চলে, কারণ গ্রামে বিদ্যুতের লোড শেডিং বেশী হয়, সাধারণত বিদ্যুৎ ছাড়া চালানোর জন্য সৌর বিদ্যুৎ আর ব্যটারী এবং হারিকেন ব্যবহার করা হয়।

এই ধরনের ইনকিউবেটরে, ব্যটারি দ্বারা কন্ট্রোলার চালানো হয় এবং হারিকেন দ্বারা তাপ তৈরি করা হয়, ডিজেল চালিত ইনকিউবেটরে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং সর্কিট সমস্ত সিষ্টেম কে কন্ট্রোল করতে পারলেও হারিকেনের উপর কোনো কন্ট্রোল করে না।

কারন হারিকেনের তাপ কমানো বাড়ানো হারিকেন নিভানো জ্বালানোর জন্য অনেক যটিল যন্ত্রের প্রয়োজন তবুও এতে ত্রুটি থাকলে আগুন লেগে যাবার সম্ভবনাও থাকে, সেই কারনে প্রায় সকল ডিজেল চালিত ইনকিউবেটরে হারিকেন কে হাত দিয়ে কন্ট্রোল করতে হয়।

কিন্তু ইনকিউবেটরের মত এতবড় একটা মেশিন যেটা কৃত্রিম আবহাওয়া তৈরি করতে পারে, সেটাতে হাত দিয়ে হারিকেনের তাপ কমানো বাড়ানো করে কখনো সঠিক ভাবে কৃত্রিম আবহাওয়া তৈরি করা সম্ভব নয়,

তাই হারিকেন চালিত ইনকিবেটরে হেচিংরেট খুবই কাম আসে এবং একটু ভালো হেচিংরেট আনার জন্য আপরেটর কে করতে হয় কঠোর পরিশ্রম, কিন্তু তবুও মনের মত ফল আসেনা হারিকেন চালিত ইনকিউবেটরে।

ডিজেল চালিত ইনকিউবেটরে ভালো ভাবে বাচ্চা না ফোটার প্রধান কারন হচ্ছে ইনকিউবেটরের ভেতরে তাপ ছড়ানো অনেক কঠিন,আজকে আমরা এর সমাধান নিয়ে একটু চিন্তা করবো।

কেনো হারিকেন চালিত ইনকিউবেটরে ডিম ফোটার ভাগ কম হয়. হরিকেনের উপর দিক দিয়ে উৎতাপ্ত কার্বোন্ড্রাইঅক্সাইড গ্যস বের হয়,সেই কারনে ইনকিউবেটরে হারিকেন যেখানে বসানো হয় সে স্থানের উপরের ডিম গুলি ভেতরে বেশি তাপ এবং অতিরিক্ত কার্বোন্ড্রাই অক্সাইডের কারনে ডিমে ভেতরে ভ্রুন মারা যায়,

কার্বোন্ড্রাইঅক্সাইড যেহেতু হারিকেনের তাপ পরিবহনের প্রধান মাধ্যম, আর কার্বোন্ড্রাইঅক্সাইড যেহেতু অক্সিজেনের চেয়ে হালকা তাই কার্বোন্ড্রাই অক্সাইড কোনো দিকে না ছড়িয়ে সোজা উপরে উঠে যায়, যার ফলে হারিকেনের উপরে বেশি তাপ পেলেও অন্যদিকের ডিম গুলিতে কম তাপমাত্র পৌঁছায়।

তাপমাত্রা ছাড়ানোর জন্য যদিও একটি ফ্যান থাকে তবুও সেটিতে তেমন কাজ হয়না, কারণ হারিকেন চালিত ইনকিউবেটরে সঠিক স্থানে ফ্যান বসানো খুবই কঠিন, হারিকেন বিভিন্ন কারনে ইনকিউবেটর থেকে বের করে আবার ঢুকাতে হয় তাই ফ্যনের স্থান ঠিক রাখা আরো কঠিন।
যদি হারিকেনের সাথে কন্ট্রোলারের সংযোগ ঘটানো যায় তবেই উক্ত বিষয় গুলি নিয়ন্ত্রনে আনা সম্ভব, হরিকেনের আগুনকে কন্ট্রোলার দ্বারা নিয়ন্ত্রনে আনতে হলে প্রথমে আগুন জ্বালানোর উপাদান গুলিকে কন্ট্রোলারের সাথে যুক্ত করতে হবে,

সাধারণত আগুন জ্বলানোর প্রধান মিশ্রন দুইটি প্রথমত জ্বালানী দ্বিতীয়ত অক্সিজেন এখানে হারিকেনের সলিতা অথবা ডিজেল তেল নিয়ন্ত্রনে আনার চেয়ে অক্সিজেন কে কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রন করা অনেক সহজ, হারিকেনে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন (বাতাস) কন্ট্রোলারের সাহয্যে ফ্যনের মাধ্যমে হারিকেনে পৌঁছালেই হবে, এতে একই সাথে তাপ ছড়ানোর কাজও হবে।

  একটি হারিকেন জ্বলানো অবস্থায় হরিকেনের যে স্থান দিয়ে তেল দেয়া হয় সেই স্থান ফু’ দিন দেখবেন হারিকেনের আগুন অনেক বেশি জ্বলে উঠছে, এখন যদি ফু দেবার জন্য সেখানে ফ্যান লাগানো হয় এবং সেই ফ্যান টি ট্যম্পারেচার কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা হয়, তবে হারিকেনর আগুন নিয়ন্ত্রন এবং তাপ ছড়ানো দুটোই সহজে হবে, এবং খুব দ্রুত   ইনউবেটরের ভেতরে তাপ ছড়িয়ে পড়বে।

লেখকঃআব্দুল ওহাব ০১৭৪৬-৬০৯২২০

About admin

Check Also

ইনকিউবেটর এবং মুরগী দিয়ে ডিম ফুটানো

ইনকিউবেটর এবং মুরগী দিয়ে ডিম ফুটানো : ইনকিউবেটর চালাতে গিয়ে যখন ডিম ফোটার উপযোগী আবহাওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now