#ঔষধি_গুনে_ভরা_তেজপাতা_প্রাকৃতিক_আন্টিইনফ্লামেটোরি

#ঔষধি_গুনে_ভরা_তেজপাতা_প্রাকৃতিক_আন্টিইনফ্লামেটোরি

তেজপাতা এক প্রকারের উদ্ভিদ, যার পাতা মসলা হিসাবে রান্নায় ব্যবহার করা হয়। এর বৈজ্ঞানিক নামঃ Cinnamomum tamala।

প্রাচীনকাল থেকেই তেজপাতা নিরাময়কারী ও স্বাস্থ্যকর ভেষজ পাতা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে কেবল খেলে বা ব্যবহার করলেই হবে না, পোড়ালেও উপকার পাওয়া যায় ।বিশ্বের অনেকেই এ পাতা মসলা হিসেবে ব্যবহার করেন।

ঐতিহ্যগতভাবে তেজপাতা ওষুধ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রাচীন গ্রিক ও রোমানরা তেজপাতাকে পবিত্র ওষুধ বলত। বিভিন্ন সমস্যার সমাধানে এটি ব্যবহৃত করা হতো ।তেজপাতার ওষুধীগুন এছাড়াও সম্মানের একটি প্রতীক হিসাবেও গণ্য করা হত, যেমন প্রাচীন গ্রিকরা তাদের যুদ্ধের হিরো এবং অলিম্পিয়ানসকে ক্রাউন পরাবার সঙ্গে তেজপাতার পাতার মালাও পরিয়ে দিত।

তেজপাতার মধ্যে রয়েছে পিনেনে ও সাইনিয়ল এবং এসেনশিয়াল অয়েল ও সাইকোঅ্যাকটিভ পদার্থ। শরীরকে নানা জটিল রোগের হাত থেকে বাঁচাতে যে যে উপাদানের প্রয়োজন, তার সবই উপস্থিত রয়েছে তেজ পাতায়।কাঁচা পাতার রং সবুজ। শুকনো পাতার রং বাদামি। মসলা হিসেবে ব্যবহৃত হলেও এই তেজপাতার ঔষধি গুণ রয়েছে। ভিটামিন ‘ই’ ও ‘সি’-সমৃদ্ধ এই তেজপাতার রয়েছে ফলিক অ্যাসিড ও বিভিন্ন খনিজ উপাদান।

পোল্ট্রি খামার ব্যবস্থাপনায় ভেষজ ঔষধি তেজপাতার জাদুকরি গুরুত্ব অপার,,,আসুন জেনে নেই তেজপাতার কিছু উপকারিতার কথা ——-

🍁 তেজপাতার ‘অ্যান্টিমাইক্রোবায়াল’ উপাদান পোল্ট্রির শ্বাসযন্ত্রের বিভিন্ন প্রদাহ কামাতে সহায়ক। সর্দিকাশি, ফ্লু হলে তেজপাতা সিদ্ধ করে সেই পানি পান করলে উপকার পাওয়া যায়।সাথে মধু মিশালে আরো উপকারিতা বেড়ে যায়।

🍁 পোল্ট্রির পরিপাকতন্ত্র ব্যবস্থায় বেশ প্রভাব ফেলে তেজপাতা। এটি পোল্ট্রির শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় ।

🍁 তেজপাতা পোল্ট্রির শরীরের হজম প্রক্রিয়াকে দ্রুত করার মাধ্যমে খাবারের পুষ্টি উপাদানগুলো ভালোভাবে পরিপাক করতে সহায়তা করে।

🍁 তেজপাতায় রয়েছে এমন জৈব যৌগ, যা পোল্ট্রির পেটের অসুখ সারাতে সাহায্য করে।

🍁 গবেষণায় দেখা গেছে, এটি জীবাণুনাশক হিসেবে কাজ করে।এটি বিভিন্ন ধরণের ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে পারে।

🍁 তেজপাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল ও মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান থাকায় এটি পোল্ট্রির ক্ষত সারাতে দারুণভাবে কাজ করে।

🍁 পোল্ট্রির যেকোন রকমের গুটি , বসন্তের মত ফোরা,ফুসকুড়ি ইত্যাদি তেজপাতার প্রলেপ সরিয়ে তোলে খুব দ্রুত।

🍁শীতের সময় পোল্ট্রির খুব ঘন ঘন ঠান্ডা লাগে ফলে জ্বর ও গা ব্যথা হয় ,,এই সমস্যায় তেজ পাতা সেদ্ধ পানি খুব ভালো ফল এনে দেয়।

🍁তেজপাতা পোল্ট্রির রুচি বাড়াতে সহায়তা করে ,,সেই সাথে ওজন বৃদ্ধি পায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

🍁 অনেক সময় অজানা রোগে পোল্ট্রির পালক ঝরে যায় ,এই পালক ঝরা ও ঝরে যাওয়া পালক দ্রুত ফেরত আসতে ব্যাপক ভূমিকা রাখে।তেজপাতা সেদ্ধ পানি আক্রান্ত জায়গায় বা হালকা ভাবে সারা গায়ে স্প্রে করলেই ফলপ্রসূ হবে।

⚠️⚠️ নির্দেশিকা ও সতর্কীকরণ ⚠️⚠️

তেজপাতা কাঁচা ও পাকা দুই ই ব্যবহার করা যায়।পেস্ট বা গুঁড়ো বা সিদ্ধ পানি ব্যবহারের উপযোগী।তেজপাতা গুঁড়ো বা পেস্ট ১ ১/২ চা চামচ ১ লিটার পানিতে।সেদ্ধ পানি — পানি পরিমান বুঝে লিটার প্রতি 2-3 টা , সপ্তাহে ৩ দিন।শীতের সময় কুসুম গরম পানি দিতে হবে।

তেজপাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করা যাবে কমপক্ষে 2 মাস।

নিয়মিত তেজপাতার ব্যবহারের ফলে খামারে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ব্যাপক উপকার পাওয়া সম্ভব।সবচেয়ে বড় বেপার ওষুধের খরচ কমে যাবে অধিক অংশে। তেজপাতার ব্যবহারে পোলট্রির রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং সুস্থ সবল ভাবে বেড়ে উঠবে।প্রকৃতিতে সব রকম রোগের ওষুধ ই বিদ্যমান।তেজপাতা অ্যান্টি-অক্সিডেন্ট ও আন্টি-ইনফ্লামেটোরি সমৃদ্ধ ভেষজ। এর ঝাঁজ এবং সুন্দর সুবাসের জন্য শতাব্দীর পর শতাব্দীর ধরে প্রায় প্রত্যেক সংস্কৃতির দ্বারা সমাদৃত হয়ে আসছে। তাই আমাদের উচিত তেজপাতার ব্যবহার বাড়িয়ে,উপকৃত হওয়া।।

🌱🌱🌱Accept nature’s gift ,, be and keep healthy🕊️🕊️🕊️🕊️🦋🦋🦋

Compiled and originated by
Joya K Ahmed

লেখক ও ভেটেরিনারি চিকিৎসক

ডা. মোঃ সোহরাব হুসাইন, DVM, BVC Reg. 3419

ডা. মোঃ সোহরাব হুসাইন

DVM, PSTU (2009)
BVC Registration No. 3419
Veterinary Practitioner | Poultry Consultant | Author & Trainer

প্রায় ১৭ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন ভেটেরিনারি চিকিৎসক। প্যারাগন গ্রুপ ও কোয়ালিটি ফিড লিমিটেডে কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৯ সাল থেকে প্রাইভেট প্র্যাকটিস ও খামারিদের সেবায় নিয়োজিত।

নিজস্ব পোল্ট্রি ও গবাদিপশুর খামার পরিচালনা এবং মাঠপর্যায়ের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা রয়েছে।

প্রায় ১,৫০০ জন চিকিৎসক ও খামারিকে প্রশিক্ষণ
২২টি PDF বই ও ৫টি প্রিন্ট বই প্রকাশ
প্রায় ২,৫০০টি বই বিক্রি
বইয়ের ক্রেতাদের প্রায় ৯৫% ভেটেরিনারি চিকিৎসক

লেখকের লক্ষ্য: বৈজ্ঞানিক জ্ঞানকে সহজ, বাস্তবসম্মত এবং চিকিৎসক ও খামারিদের জন্য ব্যবহারযোগ্য করে উপস্থাপন।

Poultry Doctors BD সম্পর্কে জানুন
Scroll to Top