খামারী কত প্রকার ও কি কি

খামারীদের প্রকারভেদ

১।শিক্ষিত খামারীঃএদের সংখ্যা  প্রায় ২৫%,এদের মধ্যে আবার ২ ধরণের কেউ পোল্ট্রি সম্পর্কে শিখতে চায় এবং সে অনুযায়ী কাজ করতে চায়।কেউ আবার গতানুগতিক।

২।অশিক্ষিত খামারীঃএদের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৭৫%।এদের কে বুঝানো যায় না,বুঝার মত ক্যাপাসিটি নাই।

৩।চালাক খামারীঃএরা নিজেদের চালাক মনে করে কিন্তু আসলে সে কিছুই বুঝে না।এদের ভবিষ্য ভাল হয় না।

৪।পরিবর্তনশীল খামারীঃএরা চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে ,বিভিন্ন চিকিৎসা নিয়ে নিজের মত করে চিকিৎসা দেয়।এদের ও অবস্থা দীর্ঘস্থায়ী হিয় না।

৫।বোকা খামারীঃএরা মানুষ হিসেবে ভাল কিন্তু সবাই এদের ঠকায়।

৬।ভেজাল মুক্ত খামারীঃএসব খামারী সবচেয়ে ভাল,এরা যাচাই বাচাই করে ভাল কিছু চয়েস করতে পারে।এদের ভবিষ্য ভাল।এরাই সেক্টরের জন্য দরকার।ডাক্তারের কথা অনুযায়ী কাজ করে।

৭।হাতুড়ে খামারীঃএদের মুরগির ফার্ম আছে,অন্য ফার্মে চিকিৎসা দিয়ে বেড়ায় কিন্তু নিজের ফার্মে সমস্যা হলে আর কিছুই বুঝে না।ডাক্তারের কাছে যায়।

৮।ভক্ত খামারীঃএসব খামারী এক জন ডাক্তারের আন্ডারে থেকে সব করে।এই সব খামারী ভাল।

৯।ব্রয়লার ও সোনালী খামারীঃছোট খামারী।এরা বেশির ভাগ ডিলারের উপর নির্ভর করে।এরাই বেশি ঠকে।এরা বাকিতে মুরগি পালে তাই এদের বলার কিছু থাকে না।

১০।বড় খামারীঃ৫০০০ এর উপরে মুরগি পালন করে।এদের টাকা বেশি।

১১।বাকী ও নগদ খামারীঃ৮০% খামারী বাকিতে ব্যবসা করে,ফিড,বাচ্চা ,মেডিসিন,টিকা,এমন কি কেউ কোম্পানী ও ডিলার ঘর ,ভুষি কিনে দেয়।

২০% খামারী আছে অল্প বাকি বা নগদে ব্যবসা করে।এদের লাভ বেশি।

১২।বুদ্ধিমান খামারীঃএসব খামারী নতুন প্রযুক্তি মেনে নেয়,ভুল সংশোধন করে সঠিক পথে নিয়ে আসা যায়।এই সব খামারী টিকে থাকবে।

১৩।অনলাইন ও অফ্লাইন খামারীঃ

কিছু খামারি আছে যারা অনলাইন থেকে কিছু ইনফরমেশন নেয় তারা কিছুটা সচেতন। অনলাইনে আমাকে যে ফলো করে তার ভুল হবার সম্বাবনা নাই।সে ডাক্তারকে ও সম্মান করে।সে হলো আদর্শ খামারী।

৯০% খামারী হলো অফলাইন খামারী যাদেরকে ট্রেইন আপ করা কঠিন ।অনলাইনে আমি  খামারীদের জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছি,কোথায় কি করা উচিত।কোন টা ভুল,কোনটা সঠিক।সব সময় ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য অর্গাধিকার দেয়া হয়েছে।

১৪।ভুক্তভোগী খামারীঃযারা কোন কারণে চিকিৎসা নিয়ে ভাল ফল না পেয়ে  হতাশ হয়ে নিজেই চিকিৎসা করে।

১৫।দেউলিয়া খামারী

আগের ৫০% খামারী এখন নাই সবাই লস খেয়ে এই ব্যবসা থেকে সরে গেছে।

@ডিলারদের অবস্থা খামারীর মতই .

Scroll to Top