পোল্ট্রিতে এন্টিবায়োটিকের ডোজ হিসাব করার নিয়ম (Antibiotic Dose Calculation in Poultry)
পোল্ট্রিতে সঠিক ডোজ নির্ধারণ চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কম ডোজ দিলে চিকিৎসা ব্যর্থ হতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। আবার বেশি ডোজ দিলে বিষক্রিয়া, কিডনি ও লিভারের ক্ষতি এবং উৎপাদন কমে যেতে পারে।
প্রচলিত এন্টিবায়োটিকের ডোজ (mg/kg Body Weight)
| এন্টিবায়োটিক | ডোজ |
|---|---|
| Gentamicin | 10 mg/kg |
| Amikacin | 10-20 mg/kg |
| Ceftiofur Sodium | 5 mg/kg |
| Mofloxacin | 10 mg/kg |
| Amoxicillin | 10-15 mg/kg |
| Enrofloxacin | 10 mg/kg |
| Levofloxacin | 10 mg/kg |
| Oxytetracycline | 10 mg/kg |
| Tylosin | 110 mg/kg |
| Neomycin | 10 mg/kg |
| Colistin | 75,000-150,000 IU/kg |
| Ciprofloxacin | 10 mg/kg |
| Tilmicosin | 20 mg/kg |
| Doxycycline | 10-15 mg/kg |
| Tiamulin | 25-30 mg/kg |
| Norfloxacin | 10 mg/kg |
| Lincomycin | 15-20 mg/kg |
| Florfenicol | 20 mg/kg |
১ ml-এ কত mg থাকে?
ডোজ হিসাবের আগে ওষুধের কনসেন্ট্রেশন জানতে হবে।
| Concentration | শতাংশ |
|---|---|
| 100 mg/ml | 10% |
| 50 mg/ml | 5% |
| 200 mg/ml | 20% |
| 250 mg/ml | 25% |
| 400 mg/ml | 40% |
ইনজেকশনের ডোজ হিসাবের সূত্র
Formula
প্রতি মুরগির প্রয়োজনীয় ওষুধ (ml)= (Body Weight × Dose)/(Concentration)
উদাহরণ-১ (Gentamicin)
Body weight = 2 kg
Dose =10 mg/kg
Medicine concentration =100 mg/ml
তাহলে
= (2×10)/100
=0.2 ml
অর্থাৎ প্রতি ২ কেজি ওজনের মুরগির জন্য ০.২ ml Gentamicin লাগবে।
উদাহরণ-২ (Oxytetracycline LA)
Body weight=2 kg
Dose=50 mg/kg
Concentration=200 mg/ml
=(2×50)/200
=0.50 ml
অর্থাৎ প্রতি মুরগিতে ০.৫ ml Oxytetracycline LA।
পুরো ফার্মের ইনজেকশন হিসাব
Formula
Total medicine (ml)=Body Weight × Dose × Number of birds ÷ Concentration
উদাহরণ
১০০০টি মুরগি
গড় ওজন=২ কেজি
Gentamicin=10 mg/kg
Concentration=100 mg/ml
=(2×10×1000)/100
=200 ml
অর্থাৎ
১০০০টি মুরগির জন্য লাগবে ২০০ ml Gentamicin।
পানিতে এন্টিবায়োটিক হিসাব
Formula
Medicine (ml)=Body Weight × Bird Number × Dose ÷ Concentration
উদাহরণ
Bird=5000
Body weight=2 kg
Ciprofloxacin=10 mg/kg
Concentration=100 mg/ml
=(2×5000×10)/100
=1000 ml
অর্থাৎ
প্রতিদিন ১ লিটার Ciprofloxacin লাগবে।
৫ দিনের জন্য লাগবে
৫ লিটার
ফিডে এন্টিবায়োটিক হিসাব
ফিডে ওষুধ মেশানোর সময় দৈনিক খাদ্য গ্রহণ বিবেচনা করতে হবে।
Formula
প্রতি পাখির জন্য
গ্রাম ওষুধ=(Body Weight × Dose × Feed Intake)/(Concentration)
উদাহরণ
Body weight=2 kg
Feed intake=115 g
Dose=25 mg/kg
Tiamulin 45%
Concentration=450 mg/g
=(2×25×115)/450
=0.096 g
অর্থাৎ
প্রতি মুরগির জন্য
0.096 g
১০০০টি লেয়ারের জন্য
96 g/day
আরেকটি উদাহরণ
১০০০টি লেয়ার
Body weight=2 kg
Dose=27 mg/kg
Tiamulin 45%
=(2×1000×27)/450
=120 g/day
৪ দিনের চিকিৎসার জন্য
=480 g
প্রিভেন্টিভ ডোজ
≈60 g/day
Hatchery-তে Gentamicin Injection হিসাব
Body weight=40 g
Dose=10 mg/kg
Bird=1000
Concentration=40 mg/ml
=(0.04×10×1000)/40
=10 ml
এখন
১০ ml Gentamicin + ১৯০ ml Sterile Normal Saline মিশিয়ে
প্রতি বাচ্চাকে
০.২ ml করে ইনজেকশন দিতে হবে।
Amikacin Injection উদাহরণ
Body weight=250 g
Dose=20 mg/kg
Bird=1000
Concentration=250 mg/ml
=(0.25×20×1000)/250
=20 ml
২০ ml Amikacin + ১৮০ ml Normal Saline
প্রতি বাচ্চাকে
০.২ ml করে।
জীবাণুনাশকের (Disinfectant) Dilution
| অনুপাত | প্রতি লিটারে ব্যবহার |
|---|---|
| 1:100 | 10 ml/L |
| 1:200 | 5 ml/L |
| 1:500 | 2 ml/L |
| 1:1000 | 1 ml/L |
গুরুত্বপূর্ণ বিষয়
- সর্বদা Body Weight অনুযায়ী ডোজ নির্ধারণ করুন।
- ওষুধের Concentration (mg/ml) নিশ্চিত করুন।
- পানি ও খাদ্য গ্রহণের পরিমাণ বিবেচনা করুন।
- পুরো ফ্লকের গড় ওজন ব্যবহার করুন।
- লেবেলে উল্লেখিত নির্দেশনা ও Withdrawal Period অনুসরণ করুন।
- অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার এড়িয়ে চলুন এবং যথাসম্ভব রোগ নির্ণয় ও অ্যান্টিবায়োগ্রামের ভিত্তিতে চিকিৎসা দিন।
FAQ
১. পোল্ট্রিতে এন্টিবায়োটিকের ডোজ কীভাবে নির্ধারণ করা হয়?
মুরগির গড় ওজন (Body Weight), নির্ধারিত ডোজ (mg/kg) এবং ওষুধের কনসেন্ট্রেশন (mg/ml) অনুযায়ী হিসাব করা হয়।
২. ইনজেকশন ও পানির ডোজ হিসাব কি একই?
মূল নীতি একই হলেও ইনজেকশনে প্রতি পাখির ডোজ এবং পানিতে পুরো ফ্লকের মোট ডোজ হিসাব করা হয়।
৩. ৪৫% Tiamulin বলতে কী বোঝায়?
প্রতি গ্রামে ৪৫০ mg Tiamulin Hydrogen Fumarate থাকে।
৪. কেন গড় ওজন অনুযায়ী হিসাব করা হয়?
একই ফ্লকের সব মুরগির ওজন সমান হয় না। তাই গড় ওজন ব্যবহার করলে তুলনামূলকভাবে সঠিক ডোজ নির্ধারণ করা যায়।
৫. ডোজ কম দিলে কী সমস্যা হয়?
চিকিৎসা ব্যর্থ হতে পারে, রোগ দীর্ঘস্থায়ী হয় এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হতে পারে।




