Breaking News
বিড়ালের লিটার
বিড়ালের লিটার

বিড়ালের লিটার (Cat Litter) কি? লিটার কি কাজে লাগে? এটা ব্যবহারে সুবিধা কি কি?

বিড়ালের লিটার (Cat Litter) কি? লিটার কি কাজে লাগে? এটা ব্যবহারে সুবিধা কি কি?

বিড়ালের স্বভাব পরিষ্কার থাকা । বিড়াল সাধারণত মাটি বা বালুতে টয়লেট করার পর সেটা ঢেকে দেয় খুব সুন্দর ভাবে । আমরা যারা ঘরে বিড়াল রেখে পালি তারা চাই না বিড়াল বাইরে যাক । কারন অনেক সময় বাইরে থেকে রোগ বহনকারী জীবাণুর আক্রমণের শিকার হতে পারে বা কোন দুর্ঘটনার শিকার হতে পারে ।
তাই লিটার বক্সের মাধ্যমে বিড়ালের জন্য বাসায় টয়লেট করার ব্যবস্থা করা হয় ।

Cat Litter হচ্ছে এমন একটি পণ্য যেটি Litter Box-এ দেওয়া হয়। যা বালুর বিকল্প । বিড়াল ভেজা বা দুর্গন্ধ যুক্ত বালুতে টয়লেট করতে চায় না, কিন্তু বালু থেকে এটা ব্যবহারে সুবিধা অনেক বেশী ।

Cat Litter ব্যবহারে সুবিধা সমূহঃ

০১। লিটার বক্সে এটি দেওয়ার কারণে বিড়াল যখন পটি করে, তখন সেটা খুব সহজেই পরিষ্কার করা যায়।

০২। লিটারে ভিনেগার যুক্ত ক্যামিকেল থাকে যা দুর্গন্ধকে দূর করে দেয় ।

০৩। এটি ব্যবহারের ফলে বিড়ালের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাও কমে যায়।

০৪। লিটার বিভিন্ন ফ্লেভারের হয় । যেমন – আপেল, লেবু বা পাতার গন্ধ যুক্ত হয়, ফলে বিড়াল এই ফ্লেভারে আকৃষ্ট হয় এবং সহজে পটি করে।

০৫।এক দুই সপ্তাহ পর পর লিটার বক্সের লিটার পরিবর্তন করতে হয় তাই এটা খুব বেশী ব্যয়বহুল না এবং কিছু লিটার পাওয়া যায় যা ধুয়ে বারবার ব্যবহার করা যায় ।

০৬। লিটার বক্সে পটি করার অভ্যাসটা গড়ে উঠার পর সাধারণত বিড়াল আর কোথাও পটি করতে চাইনা। লিটার বক্সেই পটি করে। ফলে বাসার বিছানা বা অন্য যায়গায় বিড়ালের টয়লেট নিয়ে ভয় থাকে না।

     Pets.xyz

About admin

Check Also

বিড়ালের Canned food” বা “Commercial Cat Food

বিড়াল যারা পোষেন তারা অনেক সময় “নরমাল খাবার” এবং “ক্যাট ফুড” এই দুটো বিষয় নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now