অনেকে আধুনিক ইনকিউবেটর বলতে অটোমেটিক ডিম ঘুরানোর সিষ্টেম দেখে বুঝে নেন সেটা আধুনিক।
কিন্তু শুধু স্বয়ংক্রিয় ডিম ঘুরালেই সেটা আধুনিক নয়, আমার মতে প্রত্যেকটা ডিমে প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমানের কৃ্ত্রিম আবহাওয়া পৌঁছানো যেমন সঠিক তাপ পৌছানো, সঠিক আদ্রতা পৌছানো , অক্সিজেন পৌছানো এবং সময় মত ডিম কে ঘুরানো ।এই সব গুলো সকল ডিমে সামান পরিমানে বজায় রাখলে সেটাই হবে আধুনিক ইনকিউবেটর।
যাই হোক অটোমেটিক ডিম ঘুরানোর ব্যাপারটা অনেকের কাছে একটা কঠিন কাজ, সেটাই আজকে সহজ করবো।
প্রথমে ইনকিউবেটরের ভেতরে একটা বা একাধিক ট্রে বসাবেন, ট্রে গুলো এমন ইজি ভাবে যুক্ত করবেন যাতে ডানে বামে সহজেই ঘুরতে পারে, আর একটা ট্রে সাথে আর একটা ট্রে এমন ভাবে যুক্ত করবেন যাতে একটা ঘুরলে সবগুলো ট্রে ই ঘুরতে পারে
(এখানে ট্রের পরিবর্তে ট্রে রাখার ফ্রেমও বসানো যেতে পারে),
এখন একটা ট্রের দুই পাশে চেইন অথবা শক্ত ফিতা ব্যবহার করতে পারেন চেন বা ফিতা টি এমন ভাবে লাগাবেন যাতে একপাশে ফিতা বা চেইন টানলে অন্যপাশে ফিতা বা চেইন ঢিল হয়,
এখন ট্রে থেকে একটু উপরে একটা গিয়ার মোটর বসাবেন, ট্রের সাথে যদি ফিতা লাগানো থাকে তবে গিয়ার মোটরে পুলি লাগাতে হবে, আর ট্রের সাথে চেন লাগালে গিয়ার মোটরে পিনিয়াম লাগাতে হবে,
এবার ফিতা বা চেন গিয়ার মোটরের পুলি অথবা পিনিয়ামের সাথে লাগিয়ে ফেলুন, মোটর টি ডানে বামে ঘুরান দেখবেন ট্রে বা ট্রের ফ্রেমও ডানে বাম ঘুরছে,
(মোটরের কানেকশন উল্টাপাল্টা কারে দিলে মোটর দুই দিক ই ঘুরবে)
ট্রে টা যেখানে থামাবেন ঠিক সেই স্থানে টাইমারের সাথে যুক্ত থাক একটা লিমিট সুইচ লাগান যাতে ট্রে টা ঘুরে গিয়ে লিমিট সুইচে চাপ দেয়, এভাবে টাইমারের সাথে থাকা দুইটা লিমিট সুইচ ট্রে থেমে যাবার দুইপ্রান্তে সেট করুন।
এখন টাইমারের সাথে মোটরের সংযোগ দিন, দেখুন মোটর প্রথমে ট্রে সহ ঘুরছে ট্রে টা একটু ঘুরে গিয়ে লিমিট সুইচে চাপ দেয়া মাত্র মোটর টা থেমে যাচ্ছে, এবার দুই ঘন্টা পরে মোটরটা ট্রে সহ আবার অন্যদিকে ঘুরছে ট্রে একটু ঘুরে গিয়ে লিমিট সুইচে চাপ দেয়া মাত্র মোটর থেমে যাচ্ছে।
বাজারে এমন টাইমার পাবেন, যদি কেউ এটা হাতের নাগালে না পান তবে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন।
(সাধারনত ইনকিউবেটর কন্ট্রোলার সার্কিটের পিসিবিতেই এটা যুক্ত থাকে কিন্তু অনেক কন্ট্রোলারের সাথে এটা থাকেনা তাদের জন্য এই সার্কিটের বিষয় টা উল্লেখ করলাম।)
Poultry Doctors BD PoultryDoctorsBD can provide specialist Poultry Farming Guide & Chicken Care Tips