আইয়াম সিমানি জাতের মুরগি পরিচিতি

আইয়াম সিমানি :

এ জাতের মুরগিতে হাইপারপিগমেন্টেশন  বা ফাইব্রোমেলানোসিস  এর আধিক্য থাকায় পুরু মুরগি দেখতে কালো ।

মাংস,হাড় ,জিহবা চামড়া ,পালক,ঠোঁট ও অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ সমূহও কালো  কিন্তু রক্ত লাল

এটি  বিরল জাতের মুরগি যা  ইন্দোনেশিয়ায়  পাওয়া যায়।

বছরে ৮০ টি ডিম পাড়ে আর ডিমের ওজন প্রায় ৪৫ গ্রাম যা হাল্কা সাদা।

মাথায়্   ঝুটি একটি।

প্রজাতি  গ্যালাস গ্যালাস ডোমেস্টিকাস

ইন্দোনেশিয়ায়  আইয়াম শব্দের অর্থ চিকেন সিমানি শব্দটি এসেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপপুঞ্জ  থেকে।

এ জাতের মুরগি ধর্মীয় ও আধ্যাত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যবহার হয়ে আসছে।

ডাচ ব্রিডার Jan Steverink  প্রথম ১৯৯৮ সালে ইউরোপে  নিয়ে আসে।

এ জাতের মুরগি নেদারল্যান্ডস, জার্মানি,স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রে সংরক্ষণ করা হয়েছে।

মোরগের  ওজন ২ – ২.৫ কেজি

মুরগির   ওজন ১.৫ – ২ কেজি।

আমেরিকায় এ জাতের  একটি মুরগির দাম ২লাখ টাকা

( Ayyam Cemani )

Scroll to Top