সহজে রোগ নির্ণয় ও চিকিৎসা (লেয়ার,ব্রয়লার ও সোনালী
Author: ডা মোঃসোহরাব হুসাইন Category: ব্যবস্থপনা ও চিকিৎসার বই Publisher: দাঁড়িকমা প্রকশনী More Detailsলেখক পরিচিতি
ডা. মোঃ সোহরাব হোসেন একজন অভিজ্ঞ পোল্ট্রি বিশেষজ্ঞ, প্রশিক্ষক, লেখক, পোল্ট্রি কনসালট্যান্ট, ব্লগার, ফ্রিল্যান্সার এবং একজন সফল খামারি। তিনি ২০০৯ সালে ডিভিএম (DVM) ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC) কর্তৃক নিবন্ধিত ভেটেরিনারি সার্জন (রেজিঃ নং ৩৪১৯)।
শিক্ষাগত যোগ্যতা
তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পর্যায়ে অধ্যয়ন সম্পন্ন করেন (সেশন: ২০২০–২০২৩)।
পেশাগত অভিজ্ঞতা
ডিভিএম ডিগ্রি অর্জনের পর তিনি টানা প্রায় ১০ বছর ব্রিডার ফার্ম, ল্যাবরেটরি, হ্যাচারি, টেকনিক্যাল সাপোর্ট ও মার্কেটিং বিভাগে দক্ষতার সাথে কাজ করেন।
২০১৮ সাল থেকে তিনি প্রাইভেট প্র্যাকটিসের সাথে যুক্ত আছেন এবং বর্তমানে সারা দেশের খামারিদের অনলাইনে ভেটেরিনারি সেবা প্রদান করে আসছেন। পাশাপাশি তিনি খামারি ও ভেটেরিনারি চিকিৎসকদের জন্য অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার নিজস্ব একটি ট্রেনিং সেন্টার রয়েছে।
ঠিকানা
বটেশ্বর, বেলাবো, নরসিংদী।
বইয়ের বর্ণনা
এই বইটি সহজ ভাষায় সাজানো, তথ্যবহুল এবং সম্পূর্ণ ফিল্ড-প্র্যাকটিক্যাল অরিয়েন্টেড একটি পরিপূর্ণ গাইড। এতে পোল্ট্রি ব্যবস্থাপনা, রোগ, চিকিৎসা ও খামার পরিচালনার বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়েছে।
বইটি পূর্ণ রঙিন (কালার প্রিন্ট), মোট ২৮০ পৃষ্ঠার এবং ওজন প্রায় ১ কেজি। এটি শিক্ষক, ভেটেরিনারি ডাক্তার, খামারি এবং পোল্ট্রি বিষয়ে আগ্রহী সকলের জন্য অত্যন্ত উপযোগী।
এই বইটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যারা বইটি সংগ্রহ করেছেন, তারা সন্তোষজনক প্রতিক্রিয়া দিয়েছেন। ব্যাপক চাহিদার কারণে একাধিকবার রিপ্রিন্ট করতে হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশে পোল্ট্রি বিষয়ক সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় বই হিসেবে প্রমাণিত হয়েছে।
মূল্য: ১৯০০/- টাকা মাত্র
Poultry Doctors BD PoultryDoctorsBD can provide specialist Poultry Farming Guide & Chicken Care Tips