একটি দুধাঁলো গাভী প্রতিদিন সর্বনিম্ন কতটুকু শুষ্ক খাদ্য (DM) খায়

একটি দুধাঁলো গাভী বা ডেইরি কাউ প্রতিদিন সর্বনিম্ন কতটুকু শুষ্ক খাদ্য (DM) খায়?
গাভীটি যদি উচ্চ দুগ্ধদান ক্ষমতা সম্পন্ন হয় তাহলে শুষ্ক খাদ্য বা ড্রাই মেটার গ্রহনের হার হবে তার দৈহিক ওজনের ৫%-৬%(দৈনিক)।
গাভীটি ভালো দুগ্ধদান ক্ষমতা সম্পন্ন হয় তাহলে খাদ্য গ্রহনের হার হবে তার দৈহিক ওজনের ৩.৫%-৪%(দৈনিক)।
আর গাভীটি যদি ড্রাই বা গাভ থাকে তাহলে খাদ্য গ্রহনের হার হবে তার দৈহিক ওজনের ২%-২.৫%(দৈনিক)।
DMI দিয়ে বুঝানো হয়ে থাকে ড্রাই মেটার ইনটেইক অর্থাৎ,গৃহীত শুষ্ক খাদ্য।
কাঁচা ঘাস,খড় বা সাইলেজ,দানাদার খাদ্য এই সকলের মধ্যে উপস্থিত ড্রাই মেটার বা শুষ্ক পদার্থ এই খাদ্য গ্রহনের হারের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত।
লেখকঃমুক্তি মাহমুদ(পি ডি এফ)

Like

Scroll to Top